লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পালসার মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬ | ০২:৪৯ দুপুর ১১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পালসার মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ ও পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পালসার মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৬ জানুয়ারি শুক্রবার দিনগত রাতে পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশ কান্তপুর ব্রীজমোড় থেকে ও আলমডাঙ্গা থানা পুলিশ ষ্টেশনপাড়াস্থ খাদ্য গোডাউনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।


জানাগেছে, উপজেলা কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সাইদুল ইসলাম(৩৩) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। সে এলাকাসহ আশপাশ গ্রামে মোটরসাইকেল যোগে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে বেড়ায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আহম্মদ আলী সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে কান্তপুর ব্রীজ মোড়ে অভিযান চালিয়ে সাইদুলকে তার মোটরসাইকেলসহ গ্রেফতার করে। তার নিকট থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।


একই রাতে আলমডাঙ্গা থানার এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ষ্টেশনপাড়াস্থ খাদ্য গোডাউনের সামনে থেকে সনাতনপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে সোহেল রানা@ রাব্বি(২০) বর্তমানে আলমডাঙ্গা মাদ্রাসাপাড়ার আক্কাচ আলীর বাড়ির ভাড়াটিয়া ও আলমডাঙ্গা শহরের রথতলাপাড়ার সোলাইমান হোসেনের ছেলে নাহিদ হাসান(২১)কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। তারা শহরের বিভিন্ন মহল্লায় ট্যাপেন্টাডল বিক্রয় করে বেড়ায় বলে জানা গেছে।


তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।