সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ২৮ পিস ইয়াবাসহ কুমারীর সাকিব আল হাসান গ্রেফতার
আলমডাঙ্গায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্যামপুর গ্রামের মাদক ব্যবসায়ী সাকিব আল হাসানকে গ্রেফতার করা হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার বিকালে অভিযানর চালিয়ে কুমারি ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কুমারি ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিব আল হাসানকে গ্রেফকার করে।
সাকিব আল হাসান শ্যামপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে। সাকিব এলাকার বাইরে থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে বলে এলাকাবাসি জানিয়েছে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১৫ ঘন্টা আগে