লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের আক্কাস আলী
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬ | ০২:৫২ দুপুর ৪৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের আক্কাস আলী

আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের আক্কাস আলী ১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী গ্রহণ করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) ১০ গ্রামের মন্ডল প্রধানদের উপস্থিতিতে তার মাথায় মন্ডলী গামছার পাগড়ি পরিয়ে তাকে মন্ডল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, কয়েক বছর আগে তার পিতা মরহুম নবাই মন্ডলের মৃত্যু হলে পরিবারের সকলের সম্মতিক্রমে পিতার কুলখানী অনুষ্ঠানে মন্ডলী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আক্কাস আলী।


৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র হাসান কাদির গনু। তিনি বলেন, মন্ডলরা চাইলে গ্রামকে বাল্যবিয়ে, মাদক ও দুর্নীতিমুক্ত করে তুলতে পারেন। সালিশে নিরপেক্ষতা বজায় রাখলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও বাড়বে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সামসুজ্জোহা সাবু, মন্ডল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, মন্ডল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবুল কালাম আজাদ বেল্টু, প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আলহাজ¦ শহিদুল ইসলাম, রিকাত আলী।


মন্ডল অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য প্রদান করেন মন্ডলদের মধ্যে আবু বক্কর মাস্টার, লুৎফর রহমান, আক্তার হোসেন, ফজলুর রহমান, ইউনুস আলী, আইজদ্দিন, আনিসুর রহমান, বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম, সেকেন্দার আলী, ইমদাদুল হক জান্টু। এছাড়াও এরশাদপুর, গোবিন্দপুর, নওদাবন্ডবিল, ফরিদপুর, ডামোশ, কাশিপুর, কেদারনগর, বেলগাছি, রোয়াকুলি ও পোয়ামারি গ্রামের প্রায় ৩ শতাধিক মন্ডল উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী ও সাবেক পৌর মেয়র হাসান কাদির গনু আনুষ্ঠানিকভাবে মন্ডলী গামছা আক্কাস আলীর মাথায় পরিয়ে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।