লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬ | ০২:৫৬ দুপুর ১৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার বিকেলে পাইকপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে কালিদাসপুর ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিল শুরুর আগেই কালিদাসপুর ইউনিয়নের নেতাকর্মিসহ কয়েক হাজার সাধারন মানুষ উপস্থিত হন।


স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনে ধানে শীষ প্রতিকের মনোনিত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ।


এসময় তিনি বলেন, সন্তানদের মাতৃস্নেহে শিক্ষাদানের জন্য খালেদা জিয়া প্রাথমিক বিদ্যালয় ৫০ ভাগ নারী শিক্ষক নিয়োগ দিয়েছেন। জিয়াউর রহমান বাংলাদেশ পুলিশে প্রথম নারী নিয়োগ দেন। নারীদের উন্নয়নের জন্য বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নারী উদ্যোক্তা তৈরিসহ কৃষকদের জন্য ইউনিয়ন পর্যায়ে ফসল বিক্রয় কেন্দ্র করা হবে। মৌসুমী ফসলের জন্য ঋণ প্রদান সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করা কথা তিনি ব্যক্ত করেন।


সভাপতির বক্তেব্য আলহাজ্ব নাসির উদ্দিন বিশ্বাস বলেন, খালেদা জিয়া চলে যাওয়া মানে একটি মহাকালের সমাপ্তি। এদেশের আপামর জনগণের হৃদয়ে তিনি চির অম্লান হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়া মানেই একটি সংগ্রামের নাম তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। স্বৈরাচারের কাছে কোনদিন নতীশিকার করেননি ।


বিশেষ অতিথি ছিলেন এগ্রোটেক পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান। এসময় তিনি বলেন, কালিদাসপুর ইউনিয়ন ছিল কুষ্টিয়ার মিরপুরের অন্তর্গত সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। ১৯৮২ সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত হয় কালিদাসপুর ইউনিয়ন । এখনো পর্যন্ত অবহেলিত ইউনিয়ন এটি ।এখন সুযোগ এসেছে শরীফুজ্জামান শরীফকে আমরা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী করে এই ইউনিয়নের উন্নয়নের কাজ করার।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু। এসময় তিনি বলেন, খালেদা জিয়ার আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে মা, বোন ও স্ত্রীদের সঙ্গে নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।


বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিঙ্গাপুর প্রাবাসী সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফের সহোদর আরিফ উদ্দিন। এসময় তিনি বলেন, আমার ছোট ভাই শরীফ দীর্ঘ ১৭ বছর ধরে আপনাদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে নিজেও একসময় সিঙ্গাপুরে ছিল। সে চাইলে তার সন্তানেরাও সেখানে উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পেত। তবু সে আপনাদের ছেড়ে যায়নি বরং কাঁধে কাঁধ মিলিয়ে আজও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।


উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী রমজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আশাদুল হক মিকা, উপজেলা বিএনপির সহঅর্থ সম্পাদক আলা উদ্দিন, পাইকপাড়া গ্রামের মন্ডলদের মধ্যে সেকেন্দার আলী কেরু মন্ডল, রাজ্জাক মন্ডল, বজলু মন্ডল, মালেক মন্ডল, নুমাজ মন্ডল, দুলাল মন্ডল, লালু মন্ডল, রহমান মন্ডল, বাক্কা মন্ডল, খাইরুল মন্ডল, কামাল মন্ডল, খাইরুল মন্ডল, রতন মন্ডল, মুরাদ মন্ডল, ছায়েদ মন্ডল, আয়ুব মন্ডল, শাহিন মন্ডল, আরিফ হাজী, শাহারুল মন্ডল, বাখের মন্ডল, হাসান মাস্টার, শাহাজান মন্ডল, রহমান হাজী, ফরজ আলী মন্ডল, জহুরুল মন্ডল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল।


স্মরণ সভা শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো: আলহাজ্ব ইউনুস আলী।


ট্যাগসমূহ: #খালেদা জিয়া

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৯ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৯ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।