আলমডাঙ্গায় ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্বাস শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। সোমবার বিকেলে আলমডাঙ্গার গড়চাপড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মানিক কুমার শিকদার ও সঙ্গীয় ফোর্স ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ঈদগাহ মোড়ে মোঃ আব্দুল মান্নান এর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে আব্বাস শেখকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আব্বাস শেখ আলমডাঙ্গা জেহালা (অঘরনাথপাড়া) গ্রামের মো. সাজ্জাদ শেখের ছেলে। এ সময় তার নিকট থেকে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৭৯০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই মাদক কারবারের পেছনে আরও ৩ জন সহযোগী ও পৃষ্ঠপোষক জড়িত রয়েছে, যারা বর্তমানে পলাতক। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
১৮ ঘন্টা আগে