হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে এসপি- মাদক ও অপরাধ দমনে কঠোর নির্দেশনা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে এসপি- মাদক ও অপরাধ দমনে কঠোর নির্দেশনা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। সোমবার বিকেলে তিনি এই ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের সার্বিক সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। বিশেষ করে পুলিশ সদস্যদের খাবার, আবাসন ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট এবং ছুটির বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
এ সময় তিনি ক্যাম্প ইনচার্জ ও সহকারী ইনচার্জসহ উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পুলিশি টহল জোরদার, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং ওয়ারেন্ট তামিলের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘পুলিশের প্রধান লক্ষ্য জনবান্ধব সেবা নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন দ্রুত এবং হয়রানিমুক্ত আইনি সেবা পায়, সেদিকে প্রতিটি সদস্যকে সজাগ থাকতে হবে।’
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিমন বিশ্বাস, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইল এবং হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
১ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
২০ ঘন্টা আগে