লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৪৫ দুপুর ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জিএ সাংগঠনিক থানা শাখার ভাংবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভাংবাড়ীয়া নতুন পাড়া মেহগনি বাগান প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, আধিপত্যবাদ মুক্ত , নিরাপদ বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে আসন্ন নির্বাচনে আপনারা ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করুন।


তিনি আরও বলেন, একটি আদর্শ সমাজ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম এবং দেশের উন্নয়নে নারীদের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের আসন পরিচালক শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুসসালাম এবং চুয়াডাঙ্গা-১ আসনের সদস্য সচিব মো. কাইয়ুম উদ্দিন হিরক। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আব্বাস উদ্দীন এবং ইউনিয়ন আমির খন্দকার মাসুদুর রহমান।


এছাড়া মহিলা বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন অঞ্চল দায়িত্বশীলা মোছা. আছিয়া খাতুন, চুয়াডাঙ্গা জেলা নেত্রী ফাহিমা খানম, জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য মোছা. জাকিয়া পারভীন লাকী এবং জিএ সাংগঠনিক থানা নেত্রী রেজা রুকসানা শেলী। সমাবেশে উপস্থিত ইউনিয়ন মহিলা নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গণসংযোগ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিপুল সংখ্যক নারী কর্মীর উপস্থিতিতে পুরো সমাবেশ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

২ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।