আলমডাঙ্গার কুমারী বৃষ্টিভেজা মাঠে দুর্দান্ত লড়াই : কুমারী ফুটবল একাডেমির শিরোপা জয়
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার কুমারী বৃষ্টিভেজা মাঠে দুর্দান্ত লড়াই : কুমারী ফুটবল একাডেমির শিরোপা জয়
আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে মরহুম আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬“র ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে যুবসমাজের আয়োজনে কুমারী ফুটবল মাঠে অনুষ্ঠিত জমজমাট এ ফাইনাল ম্যাচে কুমারী ফুটবল একাডেমি ২-০ গোলের ব্যবধানে মহেশপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকলেও তা উপেক্ষা করে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও গতিময় ফুটবল প্রদর্শন করে। প্রতিকূল মাঠের অবস্থাতেও খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ হন মাঠে উপস্থিত হাজারো দর্শক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু।
এসময় তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। পরাজয়কে ব্যর্থতা হিসেবে না দেখে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। সেই শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতে বিজয় ছিনিয়ে আনতে হবে। মরহুম আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের উপভোগ্য খেলা উপহার দিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে প্রতিটি গ্রামে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন প্রয়োজন। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেমের শিক্ষা দেয়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুর অর রশিদ মন্ডল, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা কৃষদ দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, বির্শিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম, ইউপি সদস্য শুকচান আলী, আশাদুল হক। ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগীতা করেন মরহুম আব্দুস সালামের ছেলে কুমারী ইউপি সদস্য শরিফুল ইসলাম।
কুমারী যুবসমাজের আবুল কালাম আজাদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মতিয়ার রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, হাবিবুর রহমান পচা,শহিদুল ইসলাম, যুবসমাজের মধ্যে সেলিম, জাকারিয়া, বিল্লাল, জামিল, রাকিব, রিয়ান, শাকিলসহ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক ।
পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করায় আয়োজকদের প্রতি স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। খেলা পরিচালনা করেন আলমডাঙ্গার সোহাগ হোসেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল
২৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
২ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
২ ঘন্টা আগে