লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিকের  প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে  নির্বাচনী মিছিল ও গণসংযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ০১:৪২ দুপুর ১২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

রাজনীতি নির্বাচন
জাতীয় নির্বাচন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিকের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে নির্বাচনী মিছিল ও গণসংযোগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে নির্বাচনী মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বিকালে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহসভাপতি সৈয়দ লিমনের নেতৃত্বে নির্বাচনী মিছিল ও ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে এবং বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়।


গণসংযোগকালে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে হবে।


জেলা ছাত্রদলের সহসভাপতি সৈয়দ লিমন বলেন, আজকের এই গণসংযোগ ও মিছিল প্রমাণ করে আলমডাঙ্গার মানুষ ধানের শীষের পক্ষেই রয়েছে। শরীফুজ্জামান শরীফ একজন যোগ্য, সাহসী ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করলেই এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত হবে।


তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে মানুষের হারানো অধিকার ফিরে আসবে এবং দেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে।


মিছিল ও গণসংযোগে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, গণতন্ত্র পরিষদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।