লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:৩৪ দুপুর ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে এ নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ নির্বাচনী মহিলা সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশ উপলক্ষে সকাল ১০টা থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দল বেঁধে মহিলারা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। মহিলা নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


সমাবেশে বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল কয়েকজন দায়িত্বশীল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপস্থিত হন।


সমাবেশে পর্দার আড়াল থেকে মহিলা নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, প্রিয় মা বোনেরা, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


একটি সুন্দর, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে পরিবর্তন চাই, তাহলে এই কয়েকদিন আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।


তিনি আরও বলেন, আপনারা যার যার এলাকায়, প্রত্যেক মা-বোন নিজ নিজ মহল্লা ও গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইবেন। মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবেন। নির্বাচনের মাত্র ৫দিন কষ্ট করলে আগামী ৫ বছর আমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে থাকতে পারবো ইনশাআল্লাহ।


তিনি আরও বলেন, আপনারা ইতোমধ্যে বুঝতে পেরেছেন যারা আজ আপনাদের সম্মান করতে পারে না, যারা মা-বোনদের মর্যাদা দিতে জানে না, তারা যদি বিজয়ী হয় তাহলে ভবিষ্যতে তারা কী করবেÍতা আর বলার অপেক্ষা রাখে না। যারা নারী সমাজকে অপমান করে, তারা কখনোই দেশের কল্যাণ করতে পারে না।


তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি ভোটের নির্বাচন নয়, এটি মা-বোনদের সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষার নির্বাচন। তাই আপনারা সচেতন থাকবেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাবেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবেন।


তিনি উপস্থিত নারী নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আপনারা ঘরে বসে থাকবেন না। নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং অন্যদেরও ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। আমরা চাই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আলমডাঙ্গায় নতুন ইতিহাস সৃষ্টি হবে।


সমাবেশে জেলা জামায়াতের আইন আদালত বিয়ষক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজাসহ স্থানীয় মহিলা নেত্রী ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  চতুর্থ পর্ব অনুষ্ঠিত

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  চতুর্থ পর্ব অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হেলমেটবিহীন যাত্রী ও রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হেলমেটবিহীন যাত্রী ও রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে জরিমানা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিকের  প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে  নির্বাচনী মিছিল ও গণসংযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিকের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে নির্বাচনী মিছিল ও গণসংযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে শিল্পপতি ও ব্যবসায়ী কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভায় দাঁড়িপাল্লা প্রতি‌কের প্রার্থী অ‌্যাড.মাসুদ পার‌ভেজ রাসেল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে শিল্পপতি ও ব্যবসায়ী কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভায় দাঁড়িপাল্লা প্রতি‌কের প্রার্থী অ‌্যাড.মাসুদ পার‌ভেজ রাসেল

৯ ঘন্টা আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার সন্তান প্রফেসর ডাক্তার আতিয়ার রহমান

চিকিৎসা | বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার সন্তান প্রফেসর ডাক্তার আতিয়ার রহমান

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে বিএনপির নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে বিএনপির নির্বাচনী মিছিল

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পু‌লি‌শের অভিযানে মিলন ডাকাত গ্রেফতার

আলমডাঙ্গায় পু‌লি‌শের অভিযানে মিলন ডাকাত গ্রেফতার

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধানের শীষ প্রতিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধানের শীষ প্রতিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।