লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা উপজেলা ইমাম-খতিব পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ মার্চ, ২০২৬ | ০৮:৪৪ রাত ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা উপজেলা ইমাম-খতিব পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ইমাম-খতিব পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার (২৪ রমজান) আলমডাঙ্গা হাজি মোড়স্থ লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা ইমাম-খতিব পরিষদের উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে মসজিদের ইমামদের যথোপযুক্ত সম্মানী প্রদান এবং ঈদ উপলক্ষে বোনাস দেওয়ার জন্য মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারিদের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ইমাম-খতিব পরিষদের উপদেষ্টা মাওলানা মাসুদ কামাল, সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, প্রচার সম্পাদক হাফেজ সজীব আহমেদ, অর্থ সম্পাদক হাফেজ ইলিয়াস আব্দুল্লাহ, সদস্য হাফেজ যুবায়ের, হাফেজ মারুফ বিল্লাহ, মাওলানা শরীয়ত উল্লাহ, হাফেজ হযরত আলী, হাফেজ মারফত আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. ওয়ালিদ হোসেন জোয়ার্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, আলমডাঙ্গা কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী, গোবিন্দপুর জামে মসজিদের সভাপতি এম. সবেদ আলীসহ আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন মসজিদের সভাপতি ও সেক্রেটারিগণ।

ইফতার মাহফিলে উপস্থিত ইমাম, খতিব ও মুসল্লিদের অংশগ্রহণে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

ট্যাগসমূহ: #আলমডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।