লগইন
আলমডাঙ্গা পৌর পশুহাটে ব্যবসায়ী ও ক্রেতাদের  সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার- পরিদর্শনকালে এমপি অ্যাড. রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ মার্চ, ২০২৬ | ০২:৫৫ দুপুর ৫২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌর পশুহাটে ব্যবসায়ী ও ক্রেতাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার- পরিদর্শনকালে এমপি অ্যাড. রাসেল

শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গা পৌর পশুহাট এ অঞ্চলের অন্যতম বৃহত্তম ও প্রধান অর্থনৈতিক কেন্দ্র। এই হাটের আধুনিকায়ন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সোমবার (২ মার্চ) দুপুরে নির্মাণাধীন সোলিং কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পান্না আক্তার-এর নেতৃত্বে পৌর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে এমপি রাসেল বলেন, চলতি বছরে উন্মুক্ত দরপত্র (ওপেন টেন্ডার) প্রক্রিয়ার মাধ্যমে হাট ইজারা প্রদান করায় পৌর প্রশাসন বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছে, যা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাটে আগত পশুর ক্রেতা ও বিক্রেতারা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে পৌর প্রশাসনকে সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।


হাটের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নিচু জমিতে কাদা ও বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতো। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে ইটের সোলিংয়ের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হলে হাটে চলাচল সহজ হবে এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে বেচাকেনা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


জরাজীর্ণ সেড সংস্কার প্রসঙ্গে এমপি বলেন, হাটে আগত মানুষ যেন রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষা পান, সেজন্য পুরনো সেডগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক মানের নতুন সেড নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


জনস্বার্থ ও ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পৌর প্রশাসনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।


জানা গেছে, আলমডাঙ্গা পৌর পশুহাট অত্র অঞ্চলের সবচেয়ে বড় পশুহাট হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু-মহিষসহ বিভিন্ন পশু ক্রয়-বিক্রয়ের জন্য এখানে ব্যাপারী ও সাধারণ মানুষ সমবেত হন। দীর্ঘদিন পর এ বছর এডিপি প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে হাটে ইটের সোলিং নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, সচিব রাকীবুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, গ্যালাক্সি অ্যাসোসিয়েট ঠিকাদারি প্রতিষ্ঠানের একরামুদ্দৌলা ঝিন্টু, পশুহাটের ইজারাদার ও পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।