আলমডাঙ্গা বাদেমাজুর রাজিব ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা বাদেমাজুর রাজিব ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজিব মালিথা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বাদেমাজু গ্রামে অভিযান চালান।
অভিযানকালে রবিউল ইসলামের বাড়ির সামনের রাস্তা থেকে রাজিবকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রাজিব মালিথা বাদেমাজু গ্রামের রিয়াজ মালিথার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।