লগইন
আলমডাঙ্গা ৬০ হাজার টাকা মূল্যের পাখিভ্যান চুরি করে মাত্র ১৩ হাজার ৮০০ টাকায় বিক্রি : পাখিভ্যান উদ্ধারসহ গ্রেফতার ৩
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ অক্টোবর, ২০২৬ | ০৪:৫৩ দুপুর ২০৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা ৬০ হাজার টাকা মূল্যের পাখিভ্যান চুরি করে মাত্র ১৩ হাজার ৮০০ টাকায় বিক্রি : পাখিভ্যান উদ্ধারসহ গ্রেফতার ৩

আলমডাঙ্গা ক্যানেলপাড়া থেকে ৬০ হাজার টাকা মূল্যের পাখিভ্যান চুরি করে হাটবোয়ালিয়া মাত্র ১৩ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছে চোরচক্র। চুরি করে বিক্রি করা পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি যাওয়া পাখিভ্যানটি উদ্ধার করার সময় হাটবোয়ালিয়া এলাকার তিনজনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

জানা যায়, গত ৩ অক্টোবর রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে আলমডাঙ্গা থানাধীন ক্যানালপাড়া গ্রামের শরিফুল ইসলামের বাড়ির উঠান থেকে তার পাখিভ্যানটি চুরি হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে হাটবোয়ালিয়া বাজারে রাজিব সাইকেল স্টোরের সামনে ভ্যানটি শনাক্ত করেন তিনি। ভ্যানটির বিষয়ে দোকানের মালিক রাজিবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন জড়ো হলে রাজিব পাখিভ্যানটির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন।

এ ঘটনায় শরিফুল ইসলাম আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

ওই মামলার তদন্তকারী অফিসার রাজিবকে জিজ্ঞাসা করলে সে স্বীকার করেন, পলাতক আসামি হাফিজুর রহমান ও গনির কাছ থেকে তিনি চোরাই পাখিভ্যানটি মাত্র ১৩ হাজার ৮০০ টাকায় কিনেছেন। অথচ ভ্যানটির প্রকৃত মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে চুরি যাওয়া পাখিভ্যানটি জব্দ করে এবং চোরাই মাল কেনার অভিযোগে রাজিবকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুস সবুরের নেতৃত্বে অভিযান চালিয়ে আলমডাঙ্গার বড় বোয়ালিয়া এলাকা থেকে মামলার পলাতক দুই আসামি মৃত মুসার ছেলে হাফিজুর রহমান (৪২) ও মৃত মোক্তার আলীর ছেলে গনি (৬০)কে গ্রেফতার করে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের জানায়, চুরি করা মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চুরি, চোরাই মাল ক্রয়-বিক্রয় এবং এ ধরনের অপরাধে সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

৫৪ মিনিট আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

৫৬ মিনিট আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

২ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৫ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৫ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৮ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।