লগইন
৫ম স্বামীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে ৪র্থ স্বামীর ঘরে ফিরে গেলেন  যুবতী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
৫ম স্বামীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে ৪র্থ স্বামীর ঘরে ফিরে গেলেন যুবতী

৫ম স্বামীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে ৪র্থ স্বামীর ঘরে ফিরে গেলেন রোকেয়া খাতুন নামের এক যুবতী। সর্বস্ব্র হারিয়ে অনন্যোপায় পঞ্চম স্বামী দারস্থ হলেন থানায়। অভিযুক্ত রোকেয়া খাতুনের বাপের বাড়ি আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে।


অভিযোগসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামের বিবাহিত সুন্দরী যুবতী রোকেয়া খাতুনকে পছন্দ করে গোপনে বিয়ে করেন বেগোয়ারখাল গ্রামের রাশিদুল নামের দুই সন্তানের জনক। বিয়ের পর নানা বাহানা ও ছোট ভাইকে বিদেশ পাঠানোর কথা বলে রোকেয়া রাশিদুলের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেন। জমি বিক্রি করে পরিবারের অগোচরে রাশিদুল রোকেয়ার হাতে মোটা অংকের টাকা তুলে দেন। এত করেও মন পাননি সুন্দরী রোকেয়ার। তিন লাখ টাকা হাতিয়ে নেবার পর তিনি পঞ্চম স্বামীর ঘর ত্যাগ করে আবার চতুর্থ স্বামী রাজুর সংসারে ফিরে গেছেন।


জানা গেছে, নওলামারী গ্রামের দরিদ্র ওয়াজেদ আলীর সুন্দরী মেয়ে রোকেয়া খাতুন (২৩)। তিনি নিজ গ্রামের মাদ্রাসায় পড়ার সময় ওই মাদ্রাসার তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের কলম আলীর সাথে বিয়ে করেন। কিশোরী রোকেয়ার সে বিয়ে বেশিদিন টেকেনি। বিচ্ছেদের কিছুদিন পর আবার তার সাথে বিয়ে করেন। পরে ছাড়াছাড়ি হলে মোবাইল ফোনে প্রেমের পর দর্শনার সুমনের সাথে বিয়ে হয়। তাদের ছাড়াছাড়ি হলে ঢাকায় গিয়ে রোকেয়া গার্মেন্টে রাকরি নেন। সেখানে পরিচয়ের পর মানিকগঞ্জের রাজু নামের এক যুবকের সাথে বিয়ে করেন। বিয়ের পর স্ব্রভাবসুলভভাবে সুন্দরী রোকেয়া এবার নিজ এলাকার বেগোয়ারখাল গ্রামের দুই সন্তানের জনক রাশিদুলের সাথে বিয়ে করেন।


প্রথম স্বামী কলম আলী জানান, রোকেয়া নিজের রূপকে কাজে লাগিয়ে প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে বহু যুবককে সর্বশান্ত করেছে। ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ায় তার উদ্দেশ্য।


সর্বশান্ত রাশিদুল নিরুপায় হয়ে সম্প্রতি আলমডাঙ্গা থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে থানা পুলিশ আগামী শুক্রবার দুই পক্ষকে উপস্থিত থাকতে বলেছেন বলে জানা গেছে।


অন্যদিকে, রোকেয়া অস্বীকার করেছেন রাশিদুলের সাথে বিয়ের বিষয়টি। তিনি বলেন, আগামী শুক্রবার থানায় পুলিশ ডেকেছে। মিটিয়ে ফেলবো।
এদিকে, রোকেয়া খাতুনের বিয়ে বাণিজ্যের খবর এলাকায় রসাত্বক আলোচনার খোরাকে পরিমত হয়েছে। ২৩ বছরেই পাঁচ বিয়ের গর্বিত সুন্দরী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। নিজ গ্রামে রোকেয়ার বিরুদ্ধে নানা মুখরোচক ওপ নেতিবাচক মন্তব্য শোনা যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১৯ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২০ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।