লগইন
১৩ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামের মতিয়ার রহমান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
১৩ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামের মতিয়ার রহমান


১৩ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামের মতিয়ার রহমান। ২৪ ডিসেম্বর ১৩ গ্রামের মন্ডল প্রধানদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে মতিয়ার রহমানকে মাথায় মন্ডলী গামছার পাগড়ী পরিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন।


রোয়াকুলি গ্রামের ভারীয় মন্ডল প্রধান রেজাউর রহিমের সভাপতিত্বে মন্ডলী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। এসময় তিনি বলেন এসময় তিনি বলেন, এখানে ১৩ গ্রামের প্রধানসহ সব ধরনের মন্ডল এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনারা চাইলে আপনাদের ১৩টি গ্রামকে উপজেলার মধ্যে বাল্য বিয়ে, মাদক, দুর্নীতি ও অনিয়মমুক্ত গ্রাম গড়ে তুলতে পারেন। সামাজিক অনাচার ও দুর্নীতিতে প্রশ্রয় না দিলেই সমাজ সুন্দর হবে। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। তাহলে ব্যক্তি জীবনেও কল্যাণ হবে। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে মন্ডলরা বড় ভূমিকা রাখতে পারে। সালিশ বৈঠকে নিরোপেক্ষ থাকলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়বে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দপুর গ্রামের মন্ডল প্রধান সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, ফরিদপুর গ্রামের এমদাদুল হক ঝন্টু, রিকাত আলী, রোয়াকুলি গ্রামের সেকেন্দার আলী, সাবেক ব্যাংকার রাজাবুল হক, মাদারহুদা গ্রামের সাইফুল ইসলাম, এনায়েতপুর গ্রামের খাইরুল ইসলাম । গোবিন্দপুর গ্রামের মন্ডল প্রধান ডা. সামসুজ্জোহা সাবু উপস্থাপনায় উপস্থিত ছিলেন আনন্দবাস গ্রামের নুর ইসলাম, গোপালনগর গ্রামের কলিম উদ্দিন, রোয়াকুলি গ্রামের আলতাফ আলী মালিথা, পারদূর্গাপুর গ্রামের আব্দুল হক, দূর্গাপুর গ্রামের গোলাম রসুল, নওদাবন্ডবিল গ্রামের হক সেলিম, ডামোশ গ্রামের ঝান্টু, বাড়াদি গ্রামের আবু সিদ্দিক, রোয়াকুলি গ্রামের এএইচএম রওশন কামাল, সিরাজুদ্দৌলা, লিটন মালিথা, এএইচএম ইকবাল আলম, মিজানুর রহমান রানাসহ ১৩ গ্রামের ২শ ৯৪জন মন্ডল প্রধান ও মন্ডলগণ।

অনুষ্ঠানে শেষে মতিয়ার রহমানকে মাথায় মন্ডলী গামছার পাগড়ী পরিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। শপথবাক্য পাঠ করান ডা. সামসুজ্জোহা সাবু।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৫ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৬ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।