ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
হিফজুল কুরআন প্রতিযোগিতায় আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির সাফল্য

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা পর্বে আলমডাঙ্গা উপজেলা শাখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর ২০২৪ খ্রি. বুধবার দারুস সালাম মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমি থেকে ৫ পারা গ্রুপে ৫ জন ও ১০ পারা গ্রুপে ৩ জন মোট ৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ পারা গ্রুপে অত্র একাডেমির শিক্ষার্থী তামিম আহমেদ প্রথম স্থান, মুয়াজ বিল্লাহ তৃতীয় স্থান ও আবু সালেহ তামিম সপ্তম স্থান অধিকার করে এবং ১০ পারা গ্রুপে শুয়াইব সানভী প্রথম স্থান ও জুনাইদ আল হাবিব পঞ্চম স্থান অধিকার করে। আমরা তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
২ ঘন্টা আগে
রাসেল মিয়া
২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
৩ ঘন্টা আগে