লগইন
হাঁটুভাঙ্গায় সরকারি জমিতে গরুর খামার নির্মাণ করায় ২০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হাঁটুভাঙ্গায় সরকারি জমিতে গরুর খামার নির্মাণ করায় ২০ হাজার টাকা জরিমানা

হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ  আলমডাঙ্গার হাঁটুভাঙ্গা গ্রামে সরকারি জমিতে গরুর খামার নির্মাণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ অক্টোবর দুপুরে আলমডাঙ্গা সহকারী কমিশনারের ( ভূমি) হুমায়ুন কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জানা যায়, উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের মৃত ফজলু জোয়ার্দ্দারের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী সাজ্জাদ হোসেন সম্প্রতি সরকারি জমি দখল করে গরুর খামার নির্মাণ করেছেন। এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সাজ্জাদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করে ও সরকারি জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে ৭ দিনের সময়সীমা বেধে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু ও ভাংবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।