লগইন
হত্যা-ডাকাতিসহ ডজনের অধিক মামলার আসামী ফজা ওয়ান শুটারগানসহ গ্রেফতার: জনমনে স্বস্তি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ মার্চ, ২০২৪ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হত্যা-ডাকাতিসহ ডজনের অধিক মামলার আসামী ফজা ওয়ান শুটারগানসহ গ্রেফতার: জনমনে স্বস্তি

আলমডাঙ্গায় ১৩ মামলার আসামী সজিব হোসেন ওরফে ফজা (২৭) নামের এক যুবককে ১ টি ওয়ান শুটারগান ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে নিজ গ্রাম নওদা-বন্ডবিল থেকে তাকে গ্রেফতার করা হয় ও রাত ২ টার দিকে অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেফতার সজিব হোসেন উপজেলার নওদা-বন্ডবিল গ্রামের মন্টু মন্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ আশপাশের থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা রয়েছে।


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আলমডাঙ্গা পৌর এলাকার নওদা বন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে ফজা নামের হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার আসামী আন্তজেলা ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করে। পরে, তাকে উপুর্যুপরি জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তার স্বীকারুক্তিতে হাউসপুর এলাকার জিকে প্রজেক্টের আটকপাটের পূর্ব দিকের একটি পরিত্যক্ত কোয়াটারের ভেতর ইটের গাদার মধ্য থেকে প্লাস্টিকের ব্যাগে রাখা একটি ওয়ান শুটারগান ও চাইনা পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঈদকে সামনে রেখে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা ছিল। জিজ্ঞাসাবাদের সময় ফজা এমনটি স্বীকার করেছে বলে পুলিশ উল্লেখ করেছে।


তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। তিনি জানান, গ্রেফতারকৃত আসামী সজিব হোসেন ওরফে ফজা চিহ্নিত আন্তজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। ঈদকে সামনে রেখে সন্ত্রাসী, ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে বুধবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসী সজিব হোসেন ওরফে ফজা অবৈধ অস্ত্রসহ নিজ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানাপুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একাধিক মামলার আসামী সজিব ওরফে ফজাকে গ্রেফতার করে পুলিশ । পরে, তার স্বীকারোক্তিতে একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়।


গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে ফজা আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল বলেও উল্লেখ করেন ওসি শেখ গণি মিয়া।


প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে শহরের আশপাশে সড়কে ডাকাতি ও চিনতাই সংঘটিত হয়ে থাকে। এবার এমন আশঙ্কার ভেতর হত্যা, ডাকাতিসহ এক ডজন মামলার আসামী ফজা আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি এসেছে। অনেকেই প্রকাশ্যে পুলিশের প্রশংসা করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।