লগইন
হত্যার হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন প্রবাসির
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ১০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
হত্যার হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন প্রবাসির

আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় জমি দখলের জন্য এক প্রবাসীকে হত্যার হুমকি দেবার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আবুল কাশেম নামের ওই প্রবাসী এ সংবাদ সম্মেলন করেন।


লিখিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল হোসেন উল্লেখ করেন, উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মৃত ওসমান গণির ছেলে আজমেদ আলী ও তার পিতা ওসমান গণির সাথে তার জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। ওই জমি নিয়ে তাদের সাথে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তারা কোন কর্ণপাত করেনি। ভুক্তভোগী আবুল হোসেন দীর্ঘদিন সৌদি আরব থেকে (২৫ নভেম্বর) দেশে আসেন।

ওই জমির বিরোধ মীমাংসার জন্য প্রস্তাব দেন। গত ২ ডিসেম্বর রাত ৮ টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পোলতাডাঙ্গা গ্রামে মীমাংসার জন্য সালিশে বসেন। একপর্যায়ে অভিযুক্ত আমজেদ আলী ও তার পিতা ওসমান আলীকে কাগজপত্র দেখাতে বললে তারা কোন কাগজপত্র না দেখিয়ে তার (আবুল কাশেম) জমি দিবে না বলে হুমকি দিতে থাকে। তার ( আবুল কাশেম) জমির মধ্যে তাদের জমি রয়েছে বলে দাবি করলে তিনি ( আবুল কাশেম) প্রতিবাদ করেন। সে সময় আমজেদ আলী দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে ( আবুল কাশেমকে) আঘাত করতে তেড়ে যান।

স্থানীয়রা তার ( আমজাদ আলীর) নিকট থেকে রামদাটি কেড়ে নেয়। সে সময় আমজাদ আলী অজ্ঞাত ব্যক্তিকে মোবাইল ফোনে পিস্তল আনতে বলে এবং হত্যার হুমকি দেয়। প্রয়োজনে তাকে ( আবুল কাশেমকে) হত্যা করে জমি দখল করে নেবার হুমকি দেন। এছাড়া তার ( আবুল কাশেমের) বাড়ি নির্মাণের আগে সে ( আমজাদ) চাঁদা দাবি করেছিল, চাঁদা না দিলে বাড়ি নির্মাণ করতে দিবে না বলেও হুমকি দেয়।


এমতাবস্থায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান আবুল কাশেম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪২ মিনিট আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।