লগইন
হত্যার উদ্দেশ্য বাড়িতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে সাদ্দামের সাংবাদিক সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ১৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
হত্যার উদ্দেশ্য বাড়িতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে সাদ্দামের সাংবাদিক সম্মেলন

হত্যার উদ্দেশ্য বাড়িতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে পিয়াল মাহমুদ সাদ্দাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সাদ্দাম উল্লেখ করেন, গত ২ ফেব্রুয়ারী তিনি তার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

তার অবস্থান সন্ত্রাসীরা টের পেয়ে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গ্রামের নব্য জামায়াত কর্মী সন্ত্রাসী শহিদুল ইসলাম ও তার দুই ছেলে রাশেদ মামুন, রাকিবুল ইসলামসহ ৫/৬ জন অজ্ঞাতনামা জঙ্গি সন্ত্রাসী রামদা,চাইনিজ কুড়াল ও বস্তায় থাকা আগ্নেয়াস্ত্র জাতীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্য আমার বাড়ির প্রধান ফটকে হামলা চালায় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে ডাকতে থাকে। এসময় আমার মা ফজিলাতুন্নেছা গেটে তালা লাগিয়ে দেন। ফলে সন্ত্রাসীরা আর বাড়িতে ঢুকতে পারে না। তারা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।


লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমার বাড়ির প্রধান ফটকে সিসি ক্যামেরায় ধারণ হওয়া সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ পুলিশের বিভিন্ন শাখায় সরবরাহ করা হয়েছে।


তিনি বলেন, গত ৩ ফেব্রæয়ারী আমার ফুফাতো ভাই সোবহান আলী সকাল সাড়ে ৭ টার দিকে মাঠে যাওয়ার পথে সন্ত্রাসী রাশেদ মামুন ও রাকিবুল ইসলাম তার পথ আটকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে মাঠ থেকে ফেরৎ পাঠিয়ে দেয়। শুধু এই না গত ২০০২ সালে আমার পিতাকে সুপরিকল্পিত ভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর আমাদের পরিবারের নিরাপত্তা ও পুলিশ ক্যাম্পের জন্য আমরা জমি প্রদান করি। আমার পিতা নিহতের পর আমাদের জমি জায়গা ভোগদখল করতে না পারাই এই সন্ত্রাসীরা আমাকে বিভিন্নভাবে হয়রানি ও হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


তিনি বলেন, এইসব ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য গত ৪ ফেব্রুয়ারী তারা নিজেদের মোটরসাইকেল নিজেরাই ভাংচুর করে নাটক সাজিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করে আমাদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালিয়েছে। যা মিথ্যা, ভিত্তিহীন ও দুঃখজনক। তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘটনার তীব্্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাটকীয় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সুবিচার দাবি করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৫৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৫৯ মিনিট আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৩ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।