লগইন
স্বামীর খোঁজে আলমডাঙ্গায় এসে  মারপিটের শিকার হয়েছেন যশোরের আদুরী খাতুন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ডিসেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
স্বামীর খোঁজে আলমডাঙ্গায় এসে মারপিটের শিকার হয়েছেন যশোরের আদুরী খাতুন

স্বামীর খোঁজে আলমডাঙ্গায় এসে বেধড়ক মারপিটের শিকার হয়েছেন যশোরের আদুরী খাতুন নামের এক গৃহবধু। গতকাল বুধবার সকালে কালিদাসপুর সাদা ব্রীজ এলাকায় প্রকাশ্যে সড়কের ওপর বেদম মারপিটের ঘটনা ঘটে। এ সময় ৯৯৯-এ রিং করে আদুরী বেগম রক্ষা পান। পরে তাকে হারদী হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, আলমডাঙ্গার আসাননগর গ্রামের হারুন অর রশীদের ছেলে শাকিব যশোরের একটি কলেজে পড়ালেখা করতে গিয়ে স্থানীয় আদুরী খাতুনের সাথে পরিচয় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে দৈহিক সম্পর্কের এক পর্যায়ে স্থানীয়রা শাকিবকে আটকে তার বাবা হারুনের কাছে খবর দেয়া হয়। যশোরে হারুনের উপস্থিতিতে ছেলে শাকিবের সাথে আদুরীর বিয়ে দেয়া হয়। এরপর থেকে এক বছর ধরে শাকিব নববিবাহিত স্ত্রী আদুরীকে নিয়ে যশোরেই বসবাস করে আসছিল। আরো জানা যায়, কিছুদিন হয় শাকিব যশোর ছেড়ে আলমডাঙ্গায় বাড়ি চলে এসে স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি মোবাইলও বন্ধ করে দেয়।

আদুরী বেগম গত মঙ্গলবার স্বামী শাকিবের খোঁজে আলমডাঙ্গায় আসেন। এতে ক্ষেপে যান শাকিব। ক্ষেপে যান শাকিবের বাবা হারুন ও মামা মন্টু। আদুরী বেগম জানান, তারা তিনজন মিলে কালিদাসপুর সাদা ব্রীজ এলাকায় সড়কের ওপরে ফেলে প্রকাশ্যে মারধর করেন। মামা শ্বশুর মন্টুর প্রহারে তার হাত কেটে যায়। পরে ৯৯৯-এ রিং করলে আলমডাঙ্গা থানা পুলিশ আদুরীকে রক্ষা করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২৯ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩৯ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৫০ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৫২ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।