লগইন
সাম্প্রতিক বন্যায় আলমডাঙ্গা গণত্রাণ কমিটির আয়-ব্যয় প্রতিবেদন প্রকাশ!!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ১২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
সাম্প্রতিক বন্যায় আলমডাঙ্গা গণত্রাণ কমিটির আয়-ব্যয় প্রতিবেদন প্রকাশ!!

সাম্প্রতিক বন্যায় আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ত্রাণ কার্যক্রমের আয়-ব্যয় প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

 লক্ষীপুর জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে  বন্যার্তদের উদ্ধার, ত্রাণ বিতরণ,  বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান , পুনর্বাসন এবং স্বাবলম্বীকরণ প্রকল্পে দীর্ঘ দুই মাসের কার্যক্রম শেষে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির প্রধান সমন্ময়ক শেখ শাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে হ্যামলেট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে রবিবার বাদ মাগরিব সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান সমন্ময়ক স্বাগত বক্তব্যে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, বিভিন্ন সমিতি, সংগঠন, মসজিদ, মাদ্রাসা, সর্বসাধারণ এবং অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক- সমন্ময়ক সকলকে  এই মহতি কাজে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নিরীক্ষা কমিটির প্রধান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলামের অডিট আলোচনা পূর্ব সূচনা বক্তব্যের মাধ্যমে শরিফুল ইসলাম পিন্টু  (সমন্ময়ক-ক্রয়) দীর্ঘ আয় ব্যয়ের হিসাব বিস্তারিত উপস্থাপন করেন । সর্বমোট  আয় ২৫,৭৯,২৭৭/= (পঁচিশ লক্ষ উনআশি হাজার দুই শত সাতাত্তর) টাকা এবং সর্বমোট ব্যয় ২৫,১১,২৯৯/= (পচিশ লক্ষ এগারো হাজার দুইশত নিরানব্বই) টাকা।

বর্তমান উদ্বৃত্ত ৬৭,৯৭৮/= (সাতষট্টি হাজার নয়শত আটাত্তর) টাকা মাত্র।  এছাড়াও সম্প্রতি অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক সংবর্ধনা অনুষ্ঠানেরও হিসাব প্রকাশ করা হয় যেখানে সর্বমোট আয় ৯৭০০০/= (সাতানব্বই হাজার)  টাকা এবং ব্যয় ৯৬৭৩৫/= (ছিয়ানব্বই হাজার সাত শত পয়ত্রিশ) টাকা।  উদ্বৃত্ত ২৬৫/=(দুই শত পয়ষট্টি ) টাকা।

অর্থ কমিটির ঘোষণা মতে সকল আয় ব্যয়ের ভাউচার সংরক্ষিত আছে।

আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অডিটর সাবেক ব্যাঙ্কার সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম, সমন্বক রহমান মুকুল, শায়খ ইমদাদুল হক, মাওলানা আকরাম হোসেন, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল করিম চঞ্চল, উজ্জ্বল হোসেন, ফিরোজ ইফতেখার প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।