লগইন
সাতক্ষীরায়  ট্যাংক পরিস্কার করতে গিয়ে শিক্ষকসহ তিনজনের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুলাই, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাতক্ষীরায় ট্যাংক পরিস্কার করতে গিয়ে শিক্ষকসহ তিনজনের মৃত্যু

সাতক্ষীরায় সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টার দিকে জেলার আশাশুনি উপজেলার পুঁইজালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের পুঁইজালা গ্রামের লক্ষীকান্ত সানার ছেলে ও পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫৬), একই গ্রামের পরিমল সানার ছেলে তপন কুমার সানা (৪০) ও সোনা দাসের ছেলে মদন দাস (৩০)।

 নিহত জগদীশ সানার ছেলে জানান, তাদের সেফটি ট্যাংক পরিস্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে তার কোন সাড়া না পাওয়ায় বাবা জগদীশ সানা ওই ট্যাংকের ভেতরে দেখতে থাকেন। এরপর বাবার কোন সাড়া না পাওয়ায় তার চাচাত ভাই তপন সানা ট্যাঙ্কের ভেতর মুখ ঢোকান। কিছুক্ষণ পর তারও কোন সাড়া না পাওয়ায় তারা বুঝতে পারেন ট্যাংকের ভেতর বাতাসে অক্সিজেন কমে যাওয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে এ তিনজন মুমুর্ষ অবস্থায় অবস্থান করছেন। তবে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসক বিধান মণ্ডলের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

২৬ মিনিট আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

২৭ মিনিট আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

৪ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

৪ ঘন্টা আগে
লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

৫ ঘন্টা আগে
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৫ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

৬ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

৮ ঘন্টা আগে
অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

৮ ঘন্টা আগে
এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

১২ ঘন্টা আগে
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।