লগইন
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সার্বিক সহযোগিতা চেয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৪ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সার্বিক সহযোগিতা চেয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সার্বিক সহযোগিতা চেয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানকারী শেখ গণি মিয়া। এ সময় তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সমাজে ও রাষ্ট্রের সঠিক চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা অত্যন্ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে অহর্নিশ কাজ করে যাচ্ছে। তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই ঝুঁকিপূর্ণ দায়িত্বকে মাথায় তুলে নিয়েছেন। তাই তারা শ্রদ্ধারযোগ্য। সাংবাদিকরা অনেক সাহসী ও ইতিবাচক। তারা ভালো কাজের প্রশংসা করতে জানেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত অত্যন্ত বন্ধুভাবাপন্ন।


এ সময় অফিসার ইনচার্জ আরও বলেন, আমি একদিকে থানার একজন ওসি,পাশাপাশি আমি একজন মানুষও। থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আপনাদের সাথে আমার সুসম্পর্ক থাকবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের পেশাগত কাজে আমিও সার্বিকভাবে সহযোগিতা করতে প্রতিশ্রæতি দিচ্ছি।


আপনাদের বস্তুনিষ্ঠ লেখনিতে সমাজের অনেক অসংগতি উঠে আসে। সেসব অসংগতি দেখে আমাদের কাজ করতে সুবিধা হয়।
গতকাল ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপ‌জেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরোপ্রধান ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, দৈনিক আকাশ খবরের আলমডাঙ্গা অফিস প্রধান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার, দৈনিক সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সহকারি ব্যুরোপ্রধান শরিফুল ইসলাম রোকন, উপজেলা প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক সনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, ক্রিড়া সম্পাদক সাইদুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক কাজী সোহাগ, কার্যনির্বাহী সদস্য ইউনুছ আলী মন্ডল, সাংবাদিক অনিক সাইফুল, সোহেল হুদা, সালাউদ্দিন, শাহরিয়ার শরিফ, জাহিদুল ইসলাম চঞ্চল, সালাউদ্দিন মুক্তার, সিয়াম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৭ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৭ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।