লগইন
শৈলকুপায় কলেজছাত্র সুজনের মরদেহ উদ্ধার: বেরিয়ে আাসছে চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় কলেজছাত্র সুজনের মরদেহ উদ্ধার: বেরিয়ে আাসছে চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ নিখোঁজের ৪দিনপর ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্র সুজনের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার হাজামপাড়া গ্রামের ধান ক্ষেতের বরিং ঘরের ভিতরে মাটির নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার বিকাল থেকে উপজেলার আউশিয়া গমের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে সুজন ৪ দিন ধরে নিখোঁজ ছিলো।

সুজন শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল। ৫ দিনের মাথায় সুজনের অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে থানা পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করে মাটির নিচে পুতে রাখা হয়েছিলো। পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা আনতে গিয়ে সে আর বাড়ি না ফেরায় নিহতের চাচা থানায় গত ২১/০৯/২০ তারিখে একটি জিডি করেন। পরবর্তীতে ২৩/০৯/২০ ইং তারিখে একটি মিচিং মামলা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাকিব ও নাজমুল নামে দুই জনকে আটক করে । সাকিবকে আটক করা হলে তার ভাই রাকিব এবং পরিবারের অন্য সদস্যরা গা ঢাঁকা দিয়েছে।

পরে হৃদয় নামে আরো একজন কে আটক করে। হৃদয় এর দেয়া তথ্যে মতে পুলিশ মরদেহ উদ্ধার। এদিকে সুজনের মরদেহ উদ্ধারের পর মিলছে চাঞ্চল্যকর ও লোমহর্ষক সবতথ্য । খুনীরা ভয়ঙ্কর সব পরিকল্পনা করে হত্যাকান্ড ঘটিয়েছে । হত্যা করা হবে তাই খুনীরা দু’দিন আগেই মাঠের ধানক্ষেতে নির্জন সেচ পাম্বের ঘরে গর্ত খুঁড়ে রেখেছিল। পাকা গাঁথুনী দিয়ে ঢেকে দেয়ার পরিকল্পনা ছিল। এমনটি জানিয়েছে আটক সাকিব। তবে জিডির পরপরই আইনশৃঙ্খলাবাহিনীর অব্যহত তৎপরতায় খুনীদের পরিকল্পনা শেষ পর্যন্ত সক্ষম হয়নি। তথ্য অনুসন্ধানে জানা যায, গত রবিবার শেষ বিকালের দিকে বাড়ি থেকে বের হয়ে সার কিনতে নিজ গ্রামে আউশিয়ায় সার দোকানীর কাছে যায় সুজন ।

এসময় পাওনা ৮’শ টাকা নেয়ার জন্য পাশ্ববর্তী হাজামপাড়া গ্রামের বাবলু শেখের ছেলে রাকিব তাকে ফোন দেয়। ফোন পেয়ে রাকিবের ছোট ভাই সাবিকের সাথে শহরের সিনেমা হল রোডে এসে সুজন নিখোঁজ হয়। এরপর সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সুজন কে মোটরসাইকেলে রাকিব-সাকিবের বাড়ির দিকে নেয়া হচ্ছে । ফুটেজ ধরে পুলিশ অনুসন্ধানে নামে। এরপর রাত ৮টা সাড়ে আটার দিকে বাড়ির পার্শ্বে হাজামপাড়া মাঠের মেহগুনী বাগানে তাকে নিয়ে যায় । এরপর কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে সুজনের ঘাড়ে ধারালো চাপাতি দিয়ে কোপ দেয় রাকিব। এক কোপেই কলেজছাত্র সুজন ঢলে পড়ে মাটিতে। তারপর লাথি দিয়ে ফেলে দেওয়া হয় পানিতে। মৃত্যু নিশ্চিত হওয়ার ১০/১৫ মিনিট পর সেখান থেকে টেনে তুলে ঘাড়ে করে ধানক্ষেতের ভেতর দিয়ে এগিয়ে যায়। যাওয়ার সময় মাঠে একাধিকবার পড়ে গেলে আবার টেনে তুলে টিনসেড নির্জন বোরিং (সেচপাম্প) ঘর এর ভেতরে নেই । সেখানে আগেই খুঁড়ে রাখা গর্তে সুজন কে ফেলে মাটিচাপা দেয়া হয় । পরিকল্পনা ছিল মরদেহ গুম করে দিবে তাই সেই গর্ত ইট-বালি দিয়ে পাকা করার সিদ্ধান্ত ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৫২ মিনিট আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৫৬ মিনিট আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫৬ মিনিট আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৫৮ মিনিট আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৩ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

৩ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।