লগইন
ঝিনাইদহে এলজিইডির অর্থয়নে নির্মিত শত শত রাস্তা ভেঙ্গে রাস্তা ভেঙ্গে পুকুরে বিলীন, দেখার কেও নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে এলজিইডির অর্থয়নে নির্মিত শত শত রাস্তা ভেঙ্গে রাস্তা ভেঙ্গে পুকুরে বিলীন, দেখার কেও নেই


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে এলজিইডির অর্থয়নে নির্মিত রাস্তাগুলো ভেঙ্গে পুকুরে বিলীন হচ্ছে। অথচ দেখার কেও নেই। রাস্তা নির্মানের সময় পুকুরের ভাঙ্গন রোধে পাইলিং না করায় অল্প দিনে অনেক রাস্তা ভেঙ্গে যাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে জেলার ৬ উপজেলার বহু রাস্তা পুকরের পাশ দিয়ে নির্মিত। প্রথম ২/১ বছর রাস্তাগুলো ভাল থাকলেও পুকুরের ভাঙ্গন শুরু হলে ধীরে ধীরে রাস্তাগুলো পুকুরে বিলীন হয়। এলজিইডির প্রকৌশলীরা বলছেন, গ্রামীন এ সব রাস্তা তৈরীর পর টিআর কাবিখার আওতায় ইউপি চেয়ারম্যানদের রক্ষনাবেক্ষনের বিধান রয়েছে।

গ্রামীন এ সব রাস্তার ভাঙ্গন রোধে সরকারী কোন অর্থ বরাদ্দ থাকে না। ফলে এলাকার চেয়ারম্যানদেরকেই রাস্তার ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে হয়। কিন্তু বেশির ভাগ চেয়ারম্যানই এ ব্যাপারে উদাসিন। ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী থেকে খাড়াগোদা ভায়া বাজারগোপালপুর রাস্তার বিভিন্ন স্থানে পুকুর রয়েছে। এ সব পুকুরের মধ্যে রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে।

সদরের বংকিরা স্কুল মোড় থেকে হাজরা গ্রাম পর্যন্ত ও বংকিরা গ্রামের মাহবুব মাষ্টারের বাড়ির কাছের রাস্তা পুকুরে বিলীন হয়ে গেছে। আসাননগর গ্রামের মধ্যেও তমরেজের বাড়ির কাছের রাস্তা ভেঙ্গে পুকুরে পড়েছে। এ ভাবে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীন রাস্তা ভেঙ্গে পুকুরে বিলীন হচ্ছে বলে অভিযোগ। হলিধানী গোপালপুর সড়কে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন মৃত্যু ঝুকি নিয়ে চলাচল করছে। হলিধানীর মেম্বার তাইজুল ইসলাম জানান, ব্যাস্ত এই রাস্তাটি খানাখন্দে ভরপুর। বিশেষ করে হলিধানী মাদ্রাসার পুকুরে রাস্তাটি বিলিন হয়ে যাচ্ছে। এতে প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে মানুষ। হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি দ্রুত রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৫৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৫৭ মিনিট আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫৮ মিনিট আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৩ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

৩ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।