লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
রিমান্ডে থাকা সাদ্দামের সহযোগী রকির স্বীকারোক্তিতে বিদেশি পিস্তল, গুলি ও ৪টি রামদা উদ্ধার

রিমান্ডে থাকা অস্ত্রধারী মাদকব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রাকি স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আমেরিকান পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ৪ টি রামদা উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। ২৫ এপ্রিল গভীর রাতে শহরের সাদ্দামের মাছের ঘের ( পার্শ্ববর্তী মিরপুর উপজেলার বাজিতপুরে অবস্থিত) থেকে বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্রগুলি উদ্ধার করা হয়।


জানা যায়, গত ৮ এপ্রিল রাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামের মাছের ঘেরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সে সময় সাদ্দাম ও তার সহযোগী আলমডাঙ্গা শহরের মৃত মজিবার রহমানের ছেলে আতাউর রহমান রকিকে আটক করে। তাদের নিকট থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


সাদ্দামের নামে মাদকদ্রব্য, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২৭টি মামলা রয়েছে।
তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়। বিজ্ঞ আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৩ এপ্রিল তাদেরকে ৩ দিনের রিমান্ডে থানা কাস্টডিতে নিয়ে আসা হয়েছে। রকির স্বীকারুক্তিতে পুলিশ মাছের ঘের থেকে মাটিতে পুতে রাখা সাদ্দামের বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করেছে।


পুলিশ জানায়, সম্প্রতি একটি অস্ত্র মামলায় মাদক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হওয়া আসামি যিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন, সেই সাদ্দাম ও তার সহযোগী রকি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, সাদ্দামের মাছের ঘেরে টিনের ঘরের পাশে মাটিতে পুতে রাখা একটি বিদেশি পিস্তল রয়েছে। তার দেওয়া তথ্যানুযায়ী পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি তৈরি পিস্তল ও একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে। পিস্তলের গায়ে প্রস্তুুুুুুুুুুুুুুুুুুতকারক ইউএসএ লেখা ও গুলির পেছনে কেএফ ৭.৬৫ লেখা)।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, “আসামির দেওয়া তথ্য যাচাই করে আমরা অস্ত্রটি উদ্ধার করেছি। এই ঘটনায় নতুন করে একটি মামলা দায়ের করা হবে এবং তদন্ত ও অভিযান চলমান রয়েছে।


এদিকে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও অস্ত্র বিরোধী সফল অভিযান ও ধারাবাহিক সাফল্যে
এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তারা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।