লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
রঙতুলিতে আপন মনের মাধুরী মিশিয়ে শিশুরা অঙ্কন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


রহমান মুকুল/ শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এহসানের আঁকা ছবিতে যেন বাঙ্ময় হয়ে উঠেছে ১৯৫২ সালের অমর ভাষা আন্দোলন। মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার অসম সাহসের ইতিবৃত্ত। এহসান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ২১ ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলমডাঙ্গা শহীদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতা।


প্রভাত থেকে বেলা ১১টা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় এহসানের মতো অপরিসীম কল্পনাশক্তিতে ভরপুর শিশুরা অংশ নেয়। এ প্রতিযোগিতায় ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নিয়ে আপন মনের আবির দিয়ে মনের খেলায় মেতেছিল। শিশুমনের বিচিত্র সব ভাবনা রংতুলিতে স্ট্রোকে প্রকাশ পায়। এই প্রকাশভঙ্গির হয়তো তেমন কোনো ব্যাকরণ নেই।


কল্পনার হাতি তো আকাশেও ওড়ে! তাই অনেকের অঙ্কন সাধারণ চোখে সে ধরণের মনে হতে পারে। শহীদমিনার পাদদেশে আসন নিয়ে ছয় বছরের আব্রাম মোহাম্মদ গভীর মনোযোগ দিয়ে ছবি আঁকছিল। সে এঁকেছে রঙিন ঘর, মেঘ, সূর্য, এক পাশে শহীদ মিনার, তার নিচে পার্ক।


আবৃত্তিতে প্রথম হয়েছে বহ্নিশিখা সাহা। বহ্নিশিখা সকলকে রীতিমতো মুগ্ধতায় আবিষ্ট করেই শ্রেষ্ঠত্বের গৌরব ছিনিয়ে নিয়েছে।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বললেন, শিশুরা নিজের মতো করে ছবি আঁকবে, সৃষ্টি করবে, মনের মাধুরী মিশিয়ে রং করবে, এতেই তার সৃজনশীলতা বাড়বে। এ ধরনের আয়োজন শিশুদের জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে ধারণা দেয়, ভাবতে শেখায়।


ছবি আঁকাতেই যে কতটা মজা, তা দেখা গেল ফাবলিহার চোখমুখ দেখে। নির্ধারিত সময়ের আগেই তার ছবি আঁকা শেষ। বাবার সঙ্গে এসেছিল সে। সে জানাল, ছবি আঁকাতে তার খুবই ভালো লাগছে। শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আলাউদ্দীনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আশীষ কুমার বসু, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আনোয়ারুজ্জামান, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিএম কামাল, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।