লগইন
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ যুবতী আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ যুবতী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ব্যাপক হারে মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করছে। মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে এ খবর নিশ্চত করা হয়েছে। প্রায় প্রতিদিন মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকার চেষ্টা করা হলেও বিজিবি তা ব্যার্থ করে দিচ্ছে। গত দুই সপ্তায় এরকম ১৫/২০জনকে বিজিবি আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

করোনাকালীন সময়েও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জড়ো হচ্ছে মহেশপুর সীমান্তের বিভিন্ন গ্রামে। সীমান্ত এলাকার এক শ্রেনীর দালাল মোটা অংকের টাকা নিয়ে ভারতে পাচার কাজে সহায়তা করছে। বৃহস্পতিবার ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর উপজেলার সস্তার বাজার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার সময় দিপিকা সরকার (২৮) নামে এক যুবতিকে বিজিবি আটক করেছে।

তিনি গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার দিঘরা গ্রামের অনুকুল সরকারের মেয়ে। যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫১ হতে আনুমানিক ৮কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবি সদস্যরা দিপিরা সরকারকে আটক করে। এ সময় পাচার কাজে নিয়োজিত দালাল মহেশপুরের বাশবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনিরুল ইসলামকে বিজিবি হাতেনাতে ধরে ফেলে। তবে পালিয়ে যায় মনিরুলের আরেক সহযোগি জুলুলি গ্রামের আলম দালাল।

অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে গমনে সহায়তা করার অপরাধে দালাল মনিরুল ও আলমের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। বিজিবি ঘটনাস্থল থেকে ০১টি অটোরিক্সা, ০২টি মোবাইল সেট ও ০২টি সীমকার্ড জব্দ করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।