লগইন
ভারতের দেয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছিয়েছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জুলাই, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
ভারতের দেয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছিয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের দেয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছিয়েছে।

আজ সোমবার বিকেল ৪টায় ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো।নতুন আসা ১০ টি ইঞ্জিনের সবকটি ব্রডগেজ লোকোমোটিভ। ইন্জিনগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত ই খোদা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন রেলওয়ে ট্রাফিক বিভাগের পরিদর্শক অশোক কুমার বিশ্বাস। ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন নেয়া হবে পার্বতীপুর ও ঈশ্বরদিতে।

দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কানফারেন্সের মাধ্যমে ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পরে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো। নতুন ব্রডগেজ রেল ইঞ্জিন দেশে আসায় কিছুটা সমস্য দুর হবে রেল যোগাযোগে।

ব্রডগেজ রেল ইঞ্জিনগুলো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো ছিল। নতুন ইঞ্জিনগুলো দেখতে সুন্দর দেখাচ্ছিল। ইঞ্জিন গুলোর সাদা ও নীল রঙের মিশ্রণ ছিল। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে সকল আনুষ্ঠানিকতা শেষে পার্বতীপুরে ৫টি ও ঈশ্বরদিতে ৫টি ইঞ্জিন পাঠানো হবে। হুইসেল বাজিয়ে ভারতের সময় দুপুর ৩টা ২০ মিনিটে গেদে থেকে ইঞ্জিন গুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল ৪ টা ৫ মিনিটে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে ইঞ্জিনগুলো এসে পৌঁছালে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়।ব্রডগেজ রেল ইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে উপস্থিত ছিলেন রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক(আরএস) মনজুর-উল আলম চৌধুরি, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান,দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারইনটেন্ডেন্ট মীর লিয়াকত আলী প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৪ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৪ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।