ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গায় গলায় বিদ্যুতের ঝুলন্ত তার আটকে জখম ঔষধ কোম্পানির প্রতিনিধি
সাম্প্রতিকী ডেস্কঃ আলমডাঙ্গা শহরের হাজী মোড়ে বিদ্যুতের ঝুলে থাকা তার গলায় আটকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রক্তাত্ব আহত হয়েছেন ঔষধ কোম্পানির প্রতিনিধি মিতুল।
২৬ জুলাই রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শেফা ক্লিনিকে ভর্তি করান। বৈদ্যুতিক তারে তার গলা কেটে গেছে ও পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। প্রত্যক্ষদর্শী অনেকে জানায় বিদ্যুৎ অফিস ঝুলে থাকা তার জেনারেটরের বলে দাবি করেছেন।
আহত মিতুল বেনহাম নামক ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে আলমডাঙ্গায় কর্মরত বলে জানা যায়।