লগইন
বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে কেশবপুরের কালু গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৪ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে কেশবপুরের কালু গ্রেফতার

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে আলমডাঙ্গার কেশবপুর গ্রামের কালু মিয়া নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। গত ১৪ জানুয়ারি বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৩য় শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী শিশুকন্যাকে ১০ টাকার লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে কালু মিয়ার বিরুদ্ধে ।

গ্রেফতার কালু মিয়া (৪৫) কেশবপুর গ্রামের পূর্বপাড়ার মৃত রহম আলী বক্সের ছেলে।

অন্যদিকে, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকন্যা কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ও কেশবপুর গ্রামের কৃষক লিটন আলীর মেয়ে।

জানা গেছে, ১৪ জানুয়ারি বিদ্যালয় ছুটির পর প্রতিবন্ধী শিশুকন্যা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে কালু মিয়ার ঘর থেকে বিবস্ত্রাবস্থায় তাকে উদ্ধার করেন।

এবিষেয় নির্যাতনের শিকার প্রতিবন্ধী শিশুকন্যার মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২৪ জানুয়ারি সন্ধ্যায় হারদী বাজার থেকে কালু মিয়াকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইনের নেতৃত্বে এসআই আমিনুল হক হারদী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার কালু মিয়াকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১৬ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১৬ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।