লগইন
বাংলাদেশ জামায়াত ইসলামী বেলগাছী ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বাংলাদেশ জামায়াত ইসলামী বেলগাছী ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন এশ্লোগানে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামী বেলগাছী ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বেলগাছী ইউনিয়ন জামায়াতের আমীর আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।

এসময় তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মিরা ভোট চুরি করে জোর করে সংসদ ভবনে বসেছিল। দেশের কোটি কোটি টাকা খরচ করে ভোট ভোট খেলার মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছিল। নির্বাচন কমিশনার সাহেব আওয়ামীলীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রোর হাজার হাজার কোটি টাকা তছরুপ হয়েছে তার জবাবদিহি করতে হবে। এই ভোট ভোট খেলার মাধ্যমে আমাদের দলীয় নেতাকর্মিদের ধরে জেলখানায় পাঠানো হয়েছে । আপনারা দিনের ভোট রাতে করেছেন। আপনারা তো জনগনকে ভয়পান বলেই নির্বাচন দিতে পারেন নাই। আপনারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন। যার কারণে বাংলাদেশের জনগন আপনাদের বিরুদ্ধে চলে গিয়েছে। ৫ আগস্ট আপনি পালিয়ে গিয়েছেন। ৫ আগস্ট পর্যন্ত আপনার দলীয় কর্মীরা প্রকাশ্যে অস্ত্র হাতে নিরস্ত্র মানুষদের উপরে নির্যাতন করেছে, হাজার হাজার মানুষকে গুলি বর্ষণ করেছেন, গণহত্যা করেছেন, অগ্নি সংযোগ করেছেন।


তিনি আরও বলেন, এখন ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য মাঝে মাঝে আপনাদের কেউ কেউ উঁকিঝুঁকি মারছেন । মেহেরবানী করে দেশটাকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। আওয়ামীলীগের বন্ধুরা আপনারা এখন পর্যন্ত আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করছেন। আজকে যদি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থা আপনাদের মত হতো, তাহলে আমাদেরকে আপনাদের আশেপাশে ভিড়তে দিতেন না। আমাদেরকে মাটি সাট করে দিতেন। আপনারা তো এখনও ঘোরাফেরা করছেন বাড়িতে আছেন। যদি ঘোলা পানি মাছ শিকারের চেষ্টা করেন তাহলে ছাত্র-জনতা বসে থাকবে না। এই দেশটা আমাদের সবার মুসলিম, হিন্দু খৃষ্টান, জামায়াত, বিএনপি আওয়ামী লীগসহ সমস্ত রাজনৈতিক দলের। আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের এই দেশটাকে পুনর্গঠন করি।


বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, উপজেলা জামায়াতের আমীল দারুস সালাম, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজাম সহকারি সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা উলামা সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমীর রফিকুল ইসলাম।

বেলগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াতের আমীর ফজলুল হক, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমীর সজীবুর রহমান, বেলগাছী ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণের সভাপতি আশরাফুল আলম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ওয়ার্র্ড সভাপতি জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, রাজন আলী, জয়নাল আবেদীন, মানোয়ার হোসেন, আতিয়ার রহমান, লুৎফর রহমান, ইউনুস আলী, রওশন শেখ, আনোয়ার হোসেন, বাবলু রহমানসহ কয়েকশ ইউনিয়ন জামায়াতের কর্মিবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।