বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার বিকেল ৪ টার সময় আলমডাঙ্গা সরকারি কলেজের হল রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা শাখার আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান। এসময় তিনি বলেন, বাংলাদেশের শিক্ষকেরা বেশি অবহেলিত যাদের ন্যূনতম বেতন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া যা দেয়া হয় তা শুধু নাম মাত্র। আদর্শ শিক্ষক ফেডারেশন আগামীতে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ সেক্টরে গেলে বেতন কাঠামো পরিবর্তন করবে। এর জন্য আমাদেরকে কুরআন, হাদিস অধ্যয়নের মাধ্যমে আদর্শ শিক্ষক হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হতে হবে। যেমন গাছ লাগানো হবে তেমন ফল হবে, ভালো বীজ ছাড়া ভালো ফলের আশা করা যায় না। তাই আমাদেরকে ভালো বীজ তৈরি করতে হবে। রাসুল সাঃ পৃথিবীতে এসেছিলেন আদর্শ শিক্ষক হিসেবে সেই শিক্ষকেরা আমাদের এই সমাজে কাছে মূল্যায়ন পাই না। যার কারণে তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয় এটা খুবই দুঃখজনক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেডারেশনের জেলা উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, মাদ্র্রাসা পরিষদের জেলা সভাপতি মাওলানা জহুরুল ইসলাম মামুন, কলেজ বিভাগের সভাপতি ডঃ আব্দুর রহমান, উপজেলা উপদেষ্টা আব্বাস উদ্দিন, পৌর উপদেষ্টা মাহের আলী। সমাবেশে উপস্থাপনা করেন ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক শাহিন সাহিদ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই
১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
১ দিন আগে