লগইন
বজ্রপাতে আলমডাঙ্গার বধ্যভূমির মুল স্তম্ভ ক্ষতিগ্রস্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বজ্রপাতে আলমডাঙ্গার বধ্যভূমির মুল স্তম্ভ ক্ষতিগ্রস্ত


আলমডাঙ্গায় অবস্থতি বধ্যভূমির মূল স্তম্ভে বজ্রপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় বজ্রপাত বধ্যভূমির মূল অংশের উপর পড়ে। বজ্রপাতে মুহুর্তেই ভেঙ্গে যায় বধ্যভূমির মুল স্তম্ভের মানুষের মাথার খুলিগুলো, নারী ভাস্কর্যর্টি ও পাকা দেওয়াল কিছু অংশ। বধ্যভূমি মিউজিয়ামের সৌর বিদ্যুৎ প্যানেল পুড়ে যায় । ফাটল দেখা যায় বধ্যভূমির মুল স্তম্ভের অনেক জায়গায়। বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টির সাথে শুরু হওয়া বজ্রপাত এঘটনা ঘটে।


বধ্যভূমির স্মৃতিতে রয়েছে ১৯৭১ সালের পাকহানাদার বাহিনির সদস্যরা নিরহী বাঙালিদের নির্মম ভাবে হত্যা করে পুতে রাখে। সহস্র যন্ত্রণায় শহীদ মা-বোনের নীল কাতরানি।


জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কুমার নদের উপর অবস্থিত রেললাইনের পাশে লালব্রিজের দুপাশে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। রেলব্রিজের দুপাশেই ট্রেন থামিয়ে সাধারন মানুষ নামিয়ে নিয়ে অকথ্য নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে লাশ এ বধ্যভূমিতে ফেলে রাখতো পাকবাহিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে শুরু হয় বধ্যভূমি নির্মাণের প্রাথমিক কাজ। সে সময় জিকে ক্যানেলের ঢালে বসবাসকারী ছিন্নমূল কয়েকজন মানুষ খোঁড়াখুঁড়ি করার সময় লাশের বহু হাড় মাটির নিচ থেকে বের হতে থাকে। এ স্থানটি সংরক্ষণ করা হয় বধ্যভূমি নির্মাণের জন্য। ২০১২ সালে বধ্যভ‚মি স্তম্ভ নির্মান করা হয়।


বৃহস্পতিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে মাঝে মাঝেই প্রচন্ড জোরে বজ্রপাত হতে থাকে। বজ্রপাতে বধ্যভ‚মির স্তম্ভর উপর নির্মিত মুক্তিযুদ্ধে স্মৃতি সম্বলিত কিছু দৃশ্য ভেঙ্গে যায়। বধ্যভূমির স্তম্ভর উপর পাকা দেওয়ালে ফাটল দেখা গেছে। বধ্যভূমির মিউজিয়ামের ভেতর সৌর বিদ্যুৎ প্যানেল পুড়ি গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪২ মিনিট আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৩ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।