লগইন
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে  সেবা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জুলাই, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে সেবা প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।

৩০ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে ওই চিকিৎসা সেবার আয়োজন করে যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। রেড জোন ঘোষিত চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ সদর উপজেলার দেড় শতাধিক করোনা আক্রান্তসহ অন্যান্য রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।

৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মশিউর রহমানের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পের ৭ জন চিকিৎসক ওই চিকিৎসা সেবা প্রদান করেছেন। ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাজিব জাহানের তত্বাবধায়নে মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন মেজর সাবের, মেজর মুনতাহন, ক্যাপ্টেন মহিউদ্দিন, ক্যাপ্টেন নওরিন,১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আঃ মুকিত নাফিজ, ক্যাপ্টেন ইমরানুল হুদা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউসুফ ও ফরিদ।

এছাড়াও যশোর মেডিকেল কলেজের চিকিৎসক ডা. খাইরুল্লাহ ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. সোহানা আহমেদ মেডিকেল ক্যাম্পে অংশ নেন। এসময় ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ইমরানুল হুদা জানান, করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এর আগে দামুড়হুদা উপজেলায় ওদুদ শাহ ডিগ্রি কলেজের গর্ভবতী মায়েদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।