লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুলাই, ২০২০ | ১২:০০ রাত ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু: নতুন আক্রান্ত ২৪ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে নবিছদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু। ২৯ জুলাই বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের বাসিন্দা। এদিকে, গত২৪ ঘন্টায় তিনজন চিকিৎসকসহ আরও ২৪ জন করোনা আক্রান্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্ত রোগী ৫৭৯ জন। সুস্থ ২৭৯ জন ও মারা গেছেন ১০ জন।

৩০ জুলাই বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৫ জন যার সিংহভাগই জেলা শহরের বাসিন্দা। দামুড়হুদার দর্শনার দুজন ও আলমডাঙ্গার ৭ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের তিন চিকিৎসকও রয়েছেন। তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৬১ জন ও বাকী ২২৭ জন রয়েছেন হোম আইসোলেশনে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান,করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের ৬৩ বছর বয়সী নবিছদ্দিন কয়েকদিন ধরে সর্দি,কাঁশি, জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান তার পরিবারের সদস্যরা। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করে আজ বৃহস্পতিবার পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হবে। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৬ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৬ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।