লগইন
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে  মাদক ব্যবসায়ী লক্ষন ও মজিবুল আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জুলাই, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী লক্ষন ও মজিবুল আটক

সারাদেশের ন্যায় আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লক্ষন ও মজিবুলকে আটক করেছে। ২৯ জুলাই রাতে মহিলা কলেজ সংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে লক্ষনকে ইয়াবাসহ ও মিয়াপাড়া থেকে গাঁজাসহ আটক করে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জ(ফকিরপাড়া)র রতন কর্মকারের ছেলে লক্ষন কর্মকার(৩০)দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরের বাবুপাড়া, রাধিকাগঞ্জ, পশুহাট এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা কিনে নিয়ে এসে আলমডাঙ্গায় বিক্রয় করতো। আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করার জন্য বেশ কিছুদিন ওই এলাকায় অভিযান চালায়।

২৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নির্দেশে এসআই শেখ রফিকুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এএসআই কামরুল হাসান, এএসআই মহানন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লক্ষক কর্মকারকে মহিলা কলেজ সংলগ্ন যাত্রী ছাউনির নিকট থেকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৯৫পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে শহরের মিয়াপাড়ায় অভিযান চালিয়ে উপজেলা আসান নগর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মজিবুল(২৫)কে ২শ গ্রাম গাঁজাসহ আটক করে। মজিবুল মিয়াপাড়ার যুবদল নেতা শফিকুল আজম ডালিমের নিকট থেকে গাঁজা ক্রয় করে নিয়ে আসছিল। এসময় আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডালিমসহ অন্যরা পালিয়ে গেলেও মজিবুলকে ২শ গ্রাম গাঁজাসহ আটক করে।

৩০ জুলাই বৃহস্পতিবার পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ঠ মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।