লগইন
প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিচার চেয়ে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৪ | ১২:০০ রাত ১১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিচার চেয়ে সংবাদ সম্মেলন

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত নির্মাণ শ্রমিক তসবিরের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ঘর ও জমির মালিক মনোয়ারুল ইসলাম টুটুল।


গতকাল শনিবার তিনি সংবাদ সম্মেলনে গত ১১ আগস্ট প্রতিপক্ষরা কীভাবে তাদের ওপর সশস্ত্র হামলা করে রক্তাক্ত জখম করে এবং পরবর্তীতে আহত নির্মাণ শ্রমিক তসবির চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৪ সেপ্টেম্বর দিন গত রাতে তসবিরের নিজ বাড়িতে মারা যান তার বিবরণ তুলে ধরেন।


মনোয়ারুল ইসলাম টুটুল জানান, গত ১১ আগস্ট বেলা ১১ টার দিকে আলমডাঙ্গার টার্মিনাল পাড়ায় তার দখলে থাকা ক্রয়কৃত জমির ওপর নির্মিত দোকান ঘর সংস্কারের কাজ করছিলেন। সাড়ে ১১ টার দিকে গোবিন্দপুর বাসস্ট্যান্ড পাড়ার মৃত আবু বকরের দুই ছেলে উসমান ও মহিউদ্দিন, একই গ্রামের রেজাউলের ছেলে তিতান ও মৃত মফিজ উদ্দিনের ছেলে মুকুল আমার ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে তার দোকানের নির্মাণ শ্রমিক তসবিরসহ তানভীর ও আমিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে মাটিতে ফেলে দেয় প্রতিপক্ষরা। আমরা রক্তাক্ত জখম হয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে চিৎকার করে বাঁচার আকুতি জানাতে থাকি। কিন্তু প্রতিপক্ষ মুকুল, উসমান, মহিউদ্দিন ও তিতান তাদের হাতে থাকা রামদা ও লাঠিসোটা দিয়ে আমাদের কোপাতে ও বেধড়ক পেটাতে থাকে। এসময় পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


লিখিত অভিযোগে মনোয়ারুল ইসলাম টুটুল জানান, রক্তাক্ত আহত তাদের চারজনকে পথচারীরা উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা টাওয়ারে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে থেকে ফিরে এসে বাড়ি চিকিৎসা নিতে থাকি। রক্তাক্ত আহত সবার চিকিৎসা খরচ বহন করেন তিনি ।


টুটুল জানান, আমরা ধীরে ধীরে সুস্থ হলেও আমার দোকান ঘরের নির্মাণ শ্রমিক তসবির ৪ সেপ্টেম্বর গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।


তিনি জানান, গত ১১ আগস্ট আমাদের ওপর অতর্কিত সশস্ত্র হামলায় রক্তাক্ত জখমের ঘটনায় আসামি মুকুল, উসমান,রেজাউল ও তিতানের নামোল্লেখ করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।


টুটুল জানান, এতবড় একটি রক্তাক্ত হামলার ঘটনায় একজন মারা গেলেও এখন পর্যন্ত আসামি কেউ গ্রেফতার হয়নি। তিনি এব্যাপারে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৫ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৫ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।