লগইন
পরকীয়ায় প্রেমিককে  ধরে এনে বেদম পিটিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ নভেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
পরকীয়ায় প্রেমিককে ধরে এনে বেদম পিটিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে

পরকীয়ায় জড়িয়ে মালেশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার একদিন পর পরকীয়া প্রেমিককে ধরে এনে বেদম পিটিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ডাউকি গ্রামের ইমাদুলের বিরুদ্ধে। ২৯ নভেম্বর বুধবার চুয়াডাঙ্গা এলাকা থেকে ধরে নিয়ে এসে তাকে বেদম পেটানো হয়। পরে সন্ধ্যার দিকে পরকীয়া প্রেমিকের পূর্ব পরিচিত কুমারী গ্রামের রঞ্জু নামের একজনের হাতে তাকে তুলে দেওয়া হয়।


স্থানীয়রা জানিয়েছে, আলমডাঙ্গার ডাউকি গ্রামের ইমাদুলের মেয়ে সুমাইয়ার সাথে ছত্রপাড়ার মালেশিয়া প্রবাসী জহুরুলের বিয়ে হয়। সুমাইয়ার একটি ছোট ছেলে ও একটি ছোট মেয়ে রয়েছে। বছরখানিক আগে সাতক্ষীরা এলাকার নয়ন নামের এক এস্কেভেটর চালকের সাথে সুমাইয়ার মোবাইলে যোগাযোগ হয়। এরপর থেকে তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত ২৭ নভেম্বর সুমাইয়া নয়নের সাথে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বুধবার চুয়াডাঙ্গা এলাকা থেকে নয়ন ও সুমাইয়াকে ধরে ডাউকি গ্রামে নিয়ে আনা হয়।


এরপর নয়নের ওপর চলতে থাকে অমানবিক নির্যাতন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটি কক্ষে আটকে রেখে তাকে বেদম পেটানো হয়। পরে সন্ধ্যার দিকে আহত নয়নের পূর্বপরিচিত কুমারী গ্রামের রঞ্জু নামের একজনের হাতে তাকে ছেড়ে দেওয়া হয়।


জানা গেছে, নয়ন সাতক্ষীরা এলাকা থেকে এসে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা এলাকায় এস্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ করে। এই সুবাদে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা এলাকায় তার কিছু চেনাজানা রয়েছে। এরইমধ্যে প্রবাসীর স্ত্রী সুমাইয়ার সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।