লগইন
নিষিদ্ধ সংগঠন “আনসার আল ইসলাম’র দুই ‘জঙ্গির’ স্বীকারোক্তি প্রদাণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
নিষিদ্ধ সংগঠন “আনসার আল ইসলাম’র দুই ‘জঙ্গির’ স্বীকারোক্তি প্রদাণ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেফতার দুই যুবক আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ঝিনাইদহ আদালত পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম খান জানান, বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মিজানুর রহমান তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরা হলেন ইনামুল হক ও সিরাজুল ইসলাম।

গত রোববার ২৩ অগাস্ট রাতে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে হরিনাকুন্ডু লালন শাহ কলেজের দর্শনের শেষ বর্ষের শিক্ষার্থী ইনামুল হক ও কেসি কলেজের স্নাতকের শিক্ষার্থী সিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট-এটিইউ। ওই সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ নানা সামগ্রী উদ্ধার করা হয় বলে এটিউ জানিয়েছে।

পরিদর্শক রবিউল ইসলাম খান জানান, গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের হেফাজতে রিমান্ড নেওয়ার আদেশ দেওয়া হয়। রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এটিইউ-এর পুলিশ সুপার আসলাম খান বলেন, “নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য ‘সত্যের সন্ধানে সেই যুবক’ আর ‘আমি যোদ্ধা নবীর উম্মত’ নামে ফেইসবুক আইডি খুলে বর্তমান সরকারের বিরুদ্ধে কটূক্তিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল বলে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের [এটিইউ কাছে স্বীকার করেছেন।”

তারা এই ফেইসবুকে জিহাদি এবং শারীরিক প্রশিক্ষন বিষয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া ছাড়াও ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করার কথাও স্বীকার করেছেন, বলেন আসলাম খান।এই এটিইউ কর্মকর্তা আরও বলেন, “আনসার আল ইসলামের নেতা মুফতি জসিম উদ্দিন রাহমানীর বক্তব্য শুনে উদ্বুদ্ধ হলেও আনসার আল ইসলাম যে তার সংগঠন সেটা তারা জানত না বলে জানিয়েছে।

তবে তারা জসিম উদ্দিন রাহমানীর বক্তব্য তাদের ফেইসবুকে পোস্ট করত।” আসলাম খান বলেন, ‘গাজওয়াতুল হিন্দ’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে পছন্দের পোস্ট গুলোও কপি করে পোস্ট দেওয়া ছাড়াও বিভিন্ন ইসলামি পেইজ নিয়েও ঘাঁটাঘাঁটি করতেন এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেন এই দুইজন।

গ্রেফতারের পরপরই ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে এটিইউ সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেছিলেন, গ্রেফতারকৃতরা পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি, বৈদ্যুতিক তার ও বোমা তৈরির অন্য উপাদন দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিলেন। এই গ্রুপের আরও সদস্য আছ এবং তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৫৬ মিনিট আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৫৬ মিনিট আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

১ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

২ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

২ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৩ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৪ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৪ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৫ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।