লগইন
নি‌জের না‌মের বা‌ড়িই হ‌লো শেফা‌লির কাল: আলমডাঙ্গার বাবুপাড়ায় ওড়নার ফাঁস লা‌গি‌য়ে আত্মহত‌্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
নি‌জের না‌মের বা‌ড়িই হ‌লো শেফা‌লির কাল: আলমডাঙ্গার বাবুপাড়ায় ওড়নার ফাঁস লা‌গি‌য়ে আত্মহত‌্যা

গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার শেফালী খাতুন নামের এক মহিলা। ৯নভেম্বর বুধবার বিকেলে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগান তিনি।


স্থানীয়রা জানান, বাবুপাড়ার আশাদুল হকের স্ত্রী শেফালী খাতুন (৪৫)। তিনি এক কন্যা সন্তানের জননী। বুধবার বিকেলে তিনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।


জানা গেছে, শেফালী খাতুনের স্বামী আশাদুল হক এক সময় বিদেশে ছিলেন। সে সময় থেকেই শেফালী সম্পর্কে নেতিবাচক গুঞ্জন উঠে। এক পর্যায়ে আশাদুল অন্যত্র বিয়ে করেন। এই বিয়েকে ইস্যু করে শেফালী খাতুন চাপ দিয়ে বসবাসের একমাত্র দোতলা বাড়িটি শেফালী খাতুন রেজিস্ট্রি করে দিতে বাধ্য করেন স্বামীকে। এরপর তাদের মধ্যে ছাড়াছাড়িও হয়। বাড়ি ছাড়া হন আশাদুল। এক সময় আত্মীয়স্বজনের মধ্যস্থতায় তারা আবার একে অপরকে বিয়ে করেন। কিন্ত পারিবারিক কলহ থামেনি। আশাদুল ও শেফালীর মধ্যে আবারও তালাক হয়ে যায়। সংসার ও সহায় সম্বল হারিয়ে প্রচন্ড মানসিক চাপ এবং তীব্র অশান্তির ভেতর আশাদুল স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্থ হন। তিনি গ্রামের বাড়ি পাগলায় মানবেতর জীবন যাপন করছেন।
এদিকে, শেফালীর বাড়িতে ভাই পরিচয়ে পোলতাডাঙ্গা গ্রামের বিদ্যুত নামের এক যুবক নিয়মিত যাতায়াত করত বলে প্রতিবেশীরা জানিয়েছে। প্রতিবেশীরা বিদ্যুতের যাতায়াতকে শেফালীর সাথে পরকিয়ার সম্পর্ক বলে সন্দেহ করত। এলাকার কিছু যুবক ইতোপুর্বে বিদ্যুতকে শেফালীর বাড়িতে আসতে নিষেধও করে। এরপরও সে চুরি করে আসত। এরই মধ্যে একমাত্র মেয়ে প্রেম করে বিয়ে করে ফেলে।


আত্মীয় ও প্রতিবেশিদের অনেকে জানান, বর্তমানে তাদের দোতলা বাড়িটির দখল নিতে মেয়ের স্বামী মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন বাড়িটি মায়ের নিকট থেকে রেজিস্ট্রি করে নিতে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন।


মেয়ের নামে বাড়ি লিখে দেওয়ার দাবী ও পরোকীয়া প্রেমের কারণেই তাকে জীবন দিতে হলো, এমন মন্তব্য করেছেন প্রতিবেশীসহ স্থানীয় অনেকে।


এবিষয়ে প্রতিবেশীদের অভিযোগে অভিযুক্ত শেফালির বাড়িতে নিয়মিত যাতয়াত করা বিদ্যুৎ বলেন, এমন কাহিনি ঠিক না। শেফালী খাতুনকে বড় বোন হিসেবে দেখতাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫৫ মিনিট আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৫৫ মিনিট আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

১ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

১ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

২ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

২ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৩ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।