লগইন
দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৪ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তীকালীন সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষে আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মবনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ।

এসময় তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের শক্তিই তৃণমূলের নেতাকর্মী। তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের কারণেই স্বেচ্ছাসেবক লীগ আজকে এ অবস্থানে এসে পৌঁছেছে। এ ধরনের নেতারা সংগঠনকে কিছু দিতে আসেন, নিতে আসেন না। তারা নিঃস্বার্থ ভাবেই দলের জন্য কাজ করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে আপনারা সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করেছেন। সেজন্য সকল নেতাকর্মিদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মতবিনিময় সভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, সাধারন সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আতিউর রহমান বিপ্লব, আব্দুর রাজ্জাক, সবুজ, মামুন, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিলন মিয়া, সাধারন সম্পাদক লাল্টু।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তরিকুল ইসলাম জুয়েল, রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশাদুল ইসলাম, জেহালা ইউনিয়নের রহিদুল, জসি, নাগদাহ ইউনিয়নের আব্দুল লতিফ, রাসেল, আইলহাস ইউনিয়নের লিটন মোল্লা মেম্বার, রাসেল, খাসকররা ইউনিয়নের জাহাঙ্গীর, হারদী ইউনিয়নের এনামুল, রাজু, খাদিমপুর ইউনিয়নের দেলোয়ার, চিৎলা ইউনিয়নের স্বপন, গাংনী ইউনিয়নের ইকবাল সহ সকল ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৫ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৫ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।