লগইন
দর্শক মাতালো ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ এপ্রিল, ২০২৪ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দর্শক মাতালো ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা


লোকায়ত বাংলার ঐতিহ্যবাহী বিনোদন ঝাপান খেলা। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঝাপান খেলার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা অঞ্চলে সাধারণত বৈশাখ- জৈষ্ঠ মাসে ঝাপান খেলা লক্ষ্য করা যায়। তাছাড়া, অনেকেই মনসা পুজা উপলক্ষে ঝাপান খেলার আয়োজন করে থাকেন।


নব বর্ষ উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ১৫ এপ্রিল উপজেলা চত্বরে ঝাপান খেলার আয়োজন করে।


নানা বয়স ও পেশার মানুষ খেলা দেখতে আসেন। তারা সাপের খেলা দেখে আনন্দ উপভোগ করেন। আর সাপুড়েরা তাদের প্রিয় সাপ নিয়ে নেচেগেয়ে দর্শক মাতান।


দর্শক সাপের হিসহিস শব্দ শুনে পুলকিত হয়। সাপুড়ে হাঁড়ি থেকে সাপ ধরে মঞ্চের ওপর ছেড়ে দেন। দুপুরের পর থেকে শুরু করে সন্ধ্যা অব্দি সাপুড়েদের সাপ খেলা দেখানো প্রতিযোগিতা চলে। গোখরা সাপ দিয়ে তারা খেলা দেখান।


স্কুল শিক্ষার্থী সৈকত জানায়, ঝাপান খেলার কথা শুনে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছে। সাপের ফণা তুলে খেলা দেখে আনন্দ পেয়েছে।


সাপুড়ে আলমগীর হোসেন বলেন, বিভিন্ন স্থানে খেলা দেখিয়ে নিজেরা আনন্দ পান, দর্শকদের আনন্দ দিয়ে থাকেন। সাপ খেলা দেখিয়ে তাদের সংসার চলে। তিনি সাপে কামড়ালে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা ধরে রাখাতে এ খেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে লোকায়ত বাংলার ঐতিহ্যবাহী এ খেলার সাথে পরিচয় করিয়ে দেওয়াও আয়োজনের একটা উদ্দেশ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।