লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
তীব্র তাপদহ উপেক্ষা করে স্বেচ্ছায় কৃষকদের ধান কেটে দিলেন জামায়াতের কর্মিরা


চুয়াডাঙ্গা আলমডাঙ্গার তীব্র তাপদহ উপেক্ষা করে কৃষকের ধান কেটে দিয়েছে বেলগাছি ইউনিয়ন জামায়াতের কর্মিরা। শুক্রবার সকালে বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন ও কৃষি বিভাগের ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম মজনুর নেতৃত্বে কৃষকের ধান কেটে দেওয়া হয়। বিকালে বেলগাছি পুরাতন বাজারের ইউনিয়ন জামায়াতের সক্রিয় সহযোগী সদস্যদের নিয়ে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ ইউনিয়ন সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারী মামুন রেজা। এসময় তিনি বলেন, আমরা কেমন মুসলমান যে নামাজ পড়ি, রোযা রাখি, কুরআন-হাদিস পড়ি কিন্তু নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি না। কারণ হালাল হারাম, সুদ ঘুষ সবকিছুই একসাথে চলতে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাই এদেশে এক দল প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে। যাদের মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে। জামায়াত চাই কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদেরকে সর্ব্বোচ্চ সহযোগীতার মাধ্যমে তাদের পাশে থাকতে। এদেশের কৃষক বাঁচলেই দেশের মানুষ বাঁচবে। কৃষকদের ভাগ্যের উন্নতি হবে, শ্রমের অধিকার ও পণ্যের মূল্য কৃষকে সঠিকভাবে দিতে হবে। সেই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামী দিন যেন ন্যায়-ইনসাফ ভিত্তিক দেশ পরিচালিত হয়, মানবতার বাংলাদেশ হয়, সু-শাসন ও বৈষম্যহীন বাংলাদেশ হয়। কৃষির উন্নতির মাধ্যমে এ দেশের কৃষকের ভাগ্যের উন্নতি সাধন হয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন, বেলগাছি ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জব্বার, শ্রমিক কল্যাণের বেলগাছি ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের সভাপতি জহিরুল মজনু, ৮নং ওয়ার্ড বেলগাছি প্রাইমারী স্কুল পাড়ার সভাপতি আলাইহীম, ৯নং ওয়ার্ড বেলগাছি পুরাতন বাজারপাড়ার সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারী আমিরুল খা, ফরিদপুর ২ নং ওয়ার্ড সেক্রেটারী রুহুল আমীন।

ইউনিয়নের দায়িত্বশীল, টিম সদস্য, ইউনিট সভাপতি এবং সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িশীলবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ উপস্থাপনা করেন ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শওকত আলী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।