লগইন
ডাউকি ইউনিয়নে  নৌকা প্রতিকে মনোনিত প্রার্থী ছেলুন জোয়ার্দ্দারের গণসংযোগ ও পথসভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ডাউকি ইউনিয়নে নৌকা প্রতিকে মনোনিত প্রার্থী ছেলুন জোয়ার্দ্দারের গণসংযোগ ও পথসভা

চুয়াডাঙ্গা ১ আসনের নৌকা প্রতিকে মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি ৩১ ডিসেম্বর রবিবার সকাল থেকে হাউসপুর, বকসিপুর, মাধবপুর, মাজু, অভয়নগর, চত্রপাড়া, বাদেমাজু, বিনোদপুর গ্রামে গণসংযোগ করেন। গনসংযোগকালে তিনি সাধারন মানুষের সার্বিক খোঁজকবর নেন।

গণসংযোগ শেষে পথসভায় তিনি বলেন, চুয়াডাঙ্গা ১ আসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে এসেছি। অনেকে অনেক রকমের গুজব ছড়াচ্ছে আপনারা সেই সব গুজবে কান দেবেন না। এদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তারা একটি অশান্তি সৃষ্টি করতে চাই। সেই অশান্তি আমরা সুষ্টি করতে দেব না। আমরা আগামী ৭ জানুয়ারি মা-বোনদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবো। বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।


গণসংযোগকালে উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহবায়ক খবির উদ্দিন সাবেক যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান নাহিদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, আনিস মেম্বার, অ্যাড. সিরাজুল ইসলাম লাল্ট, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক আাহবায়ক সোহেল রানা শাহিন, যুবলীগ নেতা আব্দুল কাদের রানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, চিকন আলী রাজিব, ছাত্রলীগ নেতা শিহাব প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৬ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৬ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।