লগইন
ঝিনাইদহ মহেশপুর বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ মে, ২০২৪ | ১২:০০ রাত ১০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ মহেশপুর বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন (মহেশপুর) ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে নিজ শয়নকক্ষ থেকে শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮মে) রাতে উপজেলার মান্দার বাড়িয়া ইউপির বেলেমাঠ বামনগাছা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী ওই গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে। নিহতের স্ত্রী নিমি বেগম বলেন, আমার স্বামী তরিকা মনা লোক হওয়ায় মাঝে মধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তার কাছে আসে। গতকাল রাতে ও (২৮মে) দুইজন লোক এসেছিল। তারা আমার কাছে ভাত খেতে চায়,আমি অসুস্থ থাকায় ঘরে যা ছিল তাই তাদের খেতে দেই। পরে রাতে থাকার জন্য তাদেরকে বালিশ বের করে দেই।

রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে (২৯মে) আমি ঘরের জ্বনালা ভেঙ্গে বের হয়ে এসে প্রতিবেশীকে বিষয় জানাই।

নিহতের বোন শেফালী খাতুন ও স্থানীয়রা বলেন, সকালে নিমি বেগমের (নিহতের স্ত্রী) চিল্লাচিল্লি করে বলতে থাকে আমার স্বামীকে ২জন লোক গলাকেটে মেরে রেখে গেছে। তার কথাতে আমরা ঘরে ঢুতে দেথি শাহজাহান আলীর লাশ উপর হয়ে পরে আছে,খাট থেকে মেঝেছে রক্ত গড়িয়ে পরছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ঘটনা স্থান পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া,মহেশপুর থানা অফিসার্স ইনচার্জ মাহাবুবুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, নিহতের স্ত্রী(নিমি বেগমকে) আমি প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছি,কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে যে বা যারা এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমার দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।