লগইন
ঝিনাইদহে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর করতে গিয়ে বিপাকে ডিসি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ১৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর করতে গিয়ে বিপাকে ডিসি

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মাইক্রো ও কার স্ট্যান্ড শহরের হামদহ এলাকায় সরিয়ে নিতে চাইলে ডিসির সাথে বাস ও মাইক্রো শ্রমিকদের ব্যাপকভাবে বাক বিতন্ডা হয়েছে। সেসময় বাস ও মাইক্রো শ্রমিকরা রাস্তার উপর বাস ও মাইক্রোগাড়ি দিয়ে চলাচল বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেষমেশ ডিসি সাহেব সেখান থেকে চলে যায়। জানা গেছে, ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন মেইন রাস্তার পাশে মাইক্রো স্ট্যান্ডটি অনুমান ১৫ বৎসর যাবৎ পরিচালিত হয়ে আসছে। বর্তমানে উক্ত স্ট্যান্ডটি ঝিনাইদহ সদর এমপি পক্ষের ওলিয়ার ও খোকনের নিয়ন্ত্রনে পরিচালিত হচ্ছে। গত ৫ মাস পূর্বে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু পাগলাকানাই থেকে হামদহ মহাসড়কের পাশে পুরাতন ট্রাক স্ট্যান্ডকে নতুন মাইক্রো স্ট্যান্ড হিসেবে শহরের হামদহ এলাকায় জায়গা নির্ধারন করেন।

পরবর্তিতে মেয়র পক্ষের আঃ মতিনের নেতৃত্বে উক্ত নতুন মাইক্রো স্ট্যান্ডে অনুমান ৩০/৪০ টি মাইক্রো গাড়ি স্থানান্তরিত করে কার্যক্রম শুরু করে। উক্ত বিষয়টি নিয়ে মেয়র ও এমপি গ্রুপ উভয়পক্ষের মধ্যে অন্তর্কোন্দল চলে আসছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ মহোদয় চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে হঠাৎ উপস্থিত হয়ে মাইক্রোবাস চালকদের নতুন মাইক্রোস্ট্যান্ড অন্যাত্র শিফট হওয়ার জন্য নির্দেশনা দেন।

এসময় বাস ও মাইক্রো চালকদের ও শ্রমিকদের ব্যাপকভাবে বাকবিতন্ডা শুরু হলে ডিসি সাহেব একজন চালকের চাবি কেড়ে নেন। সেসময় সাধারন চালকেরা বাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের খোকন, বাদশা ও সিরাজগংদের নেতৃত্তে¡ ক্ষুব্ধ হয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এবং আরাপপুর বাসস্ট্যান্ডে অনুমান আধা ঘন্টা যাবৎ বাস ও মাইক্রো গাড়ি রাস্তার মাঝে আড়াআড়ি করে দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরবর্তীতে সদর থানা পুলিশ তৎক্ষণাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক হয়

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৪ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৬ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৬ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৭ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৮ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।