লগইন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
প্রধানমন্ত্রীর নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌরসভার উন্নয়নের লক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সোমবার বিকালে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেছেন, আন্তর্জাতিক মিডিয়াকে কিনে উন্নয়নের গতিধারাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে বিএনপি ব্যর্থ হচ্ছে।

সোমবার বিকালে গাংনী হাইস্কুল প্রাঙ্গনে মেহেরপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন,করোনাকালে বিএনপিকে পাওয়া যায়নি। তাদের কাজ শুধু সমালোচনা করা আর হুংকার দেয়া।তিনি বলেন,বিশ্বের অনেক দেশের আগে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। করোনা কালেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই। স্কুল,কলেজ,মাদ্রাসা,কমিউনিটি ক্লিনিক, নদী খনন, বিনামূল্যে ঔষধ,বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা সহ ব্যাপক উন্নয়ন করেছে সরকার। একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।

উন্নয়ন পেতে হলে নৌকার মেয়র থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আহমেদ আলীকে ভোট দিয়ে বিজয়ী করেছে শুধু রাস্তঘাট উন্নয়ন করার জন্য না। মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে সম্মান দেওয়া সহ সব কিছুই উন্নয়ন করতে হবে। এসময় মেয়র আহমেদ আলীকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, আপনি প্রতিদিনের হিসাব প্রতিদিন করবেন আজকে কতজনের সাথে ভালো ব্যবহার করেছেন কতজনের মন জয় করতে পেরেছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি আরো বলেন,আগামী ২৪ তারিখ একনেকের বৈঠকে ৬শ’৬৭ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক নির্মান কাজ পাশ হতে পারে। এই রাস্তা ১০ কি:মি: ৪ লেন ও ৩০ ফিট চওড়া হবে। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, নবনির্বাচিত মেয়র আহমেদ আলী।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড: শফিকুল আলম,গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন সাবেক ভিপি ও জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল হক জুয়েল,ফারহানা ইয়াসমিন,রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক,গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ,সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিপুল সংখ্যক নেতা কর্মীদের নিয়ে মটরসাইকেল শোভাযাত্রা করে জনসভায় যোগ দেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদ হোসেন। এছাড়া পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে তাদের অনুসারীদের নিয়ে জনসভায় যোগদেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফি কামাল পলাশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

৩৮ মিনিট আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৩ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৬ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৬ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

১০ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।